স্ত্রীকে নির্যাতনের মামলায় সাংবাদিক গ্রেপ্তার
স্ত্রীকে নির্যাতনের অভিযোগে করা মামলায় বেসরকারি একটি টেলিভিশনের বার্তা সম্পাদক রকিবুল ইসলাম ওরফে মুকুলকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর সেগুনবাগিচা থেকে মিরপুর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ওই স্ত্রীও সাংবাদিক। মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ বলেন, নারী নির্যাতন ও যৌতুকের অভিযোগে করা মামলায় রকিবুলকে গ্রেপ্তার করা হয়েছে।…
