খালেদার নিরাপত্তা জোরদারে সরকারের প্রতি আহ্বান বিএনপির
চিকিৎসার জন্য টানা দুই মাস লন্ডন অবস্থানের পর আজ দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতা খালেদা জিয়া। এমিরেটস এয়ারলাইন্স যোগে বিকাল ৫টায় তিনি দেশে ফিরবেন। এদিকে দলের চেয়ারপারসন ও ২০ দলীয় শীর্ষ নেতা খালেদা জিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির মুখপাত্র […]
পরিকাঠামো নিয়ে খুশি নয় ভারতে আসা ছিটমহলবাসী
নতুন জীবনে পা দিয়েও তাদের চোখের কোণে পানি চিক চিক করেছে। পুরনোর জন্য মায়া কাটাতে তাদের অনেকদিন লাগবে। তাই শোভারানী মণ্ডল, সাবিত্রী বর্মন বা ননীবালা বর্মনদের মুখে একটাই কথা, জীবনের এতগুলো বছর একসঙ্গে, অত্মীয়স্বজনকে বিদায় জানিয়ে চিরদিনের মতো এক দেশ থেকে অন্য দেশে চলে আসা কী মন মেনে নেয়। এ বড় কষ্ট বাবা। চ্যারাবান্ধা সীমান্ত […]
লিভারপুলের সিটি পরীক্ষা
আন্তর্জাতিক বিরতির পর আজ থেকে ফের মাঠে গড়াচ্ছে ইংলিশ প্রিমিয়ার লীগ। প্রথম দিনেই মুখোমুখি হচ্ছে পয়েন্ট টেবিলের শীর্ষ দল ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। ইয়ুর্গেন ক্লপের দলটি সফর করবে ম্যানসিটির মাঠ ইত্তিহাদে। অন্যদিকে আন্তর্জাতিক বিরতিতে ইনজুরির মিছিল নিয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তারা আজ সফর করতে ওয়াটফোর্ডের মাঠে। কিন্তু তুলনামূলক এ দুর্বল দলের বিপক্ষে লুইস ভ্যান গাল […]
বিদেশীরা বড় শক্তি বরিশাল বুলসের
আগের দুই আসরে নাম ছিল ‘বরিশাল বার্নার্স’। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) এবারের তৃতীয় আসরে ‘বরিশাল বুলস’ নাম নিয়ে খেলবে। ২০১২ সালের প্রথম আসরে তারা রানার্সআপ হয়েছিল। কিন্তু ২০১৩ সালের দ্বিতীয় আসরে ছয় দলের টুর্নামেন্টে সবার নিচে থেকে শেষ করে। তবে এবার শিরোপার জয়ের লক্ষ্যে বিদেশী খেলোয়াড়দের ওপর চোখ তাদের। এবার ক্রিস গেইল, ব্রেন্ডন টেইলর, […]
ভারতে হারে শুরু অনূর্ধ্ব-১৯ দলের
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হারলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ভারতের বিপক্ষে কলকাতায় সিরিজের প্রথম ম্যাচে তারা হেরেছে ৮২ রানের বড় ব্যবধানে। সিরিজের অন্য দেশ আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। গতকাল টস জিতে আগে ব্যাটে যায় ভারত। বাংলাদেশের তরুণ বোলাররা দারুণ নৈপুণ্য দেখিয়ে স্বাগতিকদের ৪৫.৩ ওভারে মাত্র ১৫৮ রানে গুঁড়িয়ে দেয়। কিন্তু জবাবে বাংলাদেশের তরুণরা আরও বাজে […]
৬ বছর পর পদকচ্যুতি

৬ বছর পর স্বর্ণপদক কেড়ে নেয়া হলো মার্তা ডোমিঙ্গুয়েজের। কেবল তাই নয়, তাকে তিন বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ৪০ বছর বয়সী স্পেনের এই অ্যাথলেট ২০০৯ সালে বার্লিনে স্টিপলচেজ প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করেছিলেন। ২০১৩ সালে তার রক্ত পরীক্ষায় অস্বাভাবিক ফল আসায় তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। কিন্তু স্প্যানিশ অ্যাথলেটিকস ফেডারেশন ২০১৪ সালে তাকে নির্দোষ ঘোষণা […]
চোট পেয়েছেন মাশরাফি

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে অনুশীলন করতে গিয়ে পায়ে চোট পেয়েছেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। গতকাল মিরপুর শেরেবাংলা একাডেমির মাঠে পায়ে বল লাগে তার। এর পরই তিনি পায়ে বরফ দেন ও ব্যান্ডেজ করেন। অবশ্য কিছুক্ষণ পরই স্বাভাবিকভাবে চলাফেরা করছিলেন। নিজের চোট নিয়ে মাশরাফি বলেন, ‘এই চোট তেমন একটা কিছুই নয়। আমি বরফ দিয়েছি ও […]
মেসি কি খেলবেন আজ

মেসি কি ফিরছেন আজ? অধীর আগ্রহে অপেক্ষমাণ বিশ্বের কোটি ফুটবলপ্রেমী আর মেসিভক্ত। হ্যাঁ, ফুটবলপ্রেমী আর মেসিভক্ত আলাদা করে লেখার কারণ, মেসির ভক্ত নন এমন অনেকেই আছেন যারা ভাল ফুটবল খেলা দেখার জন্য হলেও মেসির সুস্বাস্থ্য কামনা করেন। আর্জেন্টিনাকে দুই চোখে দেখতে পারেন না এমন অনেক বার্সেলোনা সমর্থকও আছেন বিশ্বজুড়ে। আজ ক্লাব পর্যায়ে বিশ্বের অন্যতম সেরা […]
মাদ্রিদে চোখ ফুটবলবিশ্বের

নিজেদের ডি বক্সে প্রতিপক্ষ কোন ফুটবলারকে সবচেয়ে ভয়? বিশ্বসেরা কোচদের অনেকেই জবাবে বলবেন লুইজ সুয়ারেজ। আর এফসি বার্সেলোনার এ উরুগুইয়ান স্ট্রাইকার বললেন, রিয়াল মাদ্রিদের ডিফেন্স ভেদ করাটাই তার কাছে সবচেয়ে কঠিন মনে হয়। এ মুহূর্তে ফুটবল বিশ্বের চোখ বছরের প্রথম এল-ক্লাসিকোর দিকে। আগামীকাল স্প্যানিশ এল-ক্লাসিকো লড়াইয়ে মাঠে নামছে বিশ্বসেরা দুই ক্লাব দল রিয়াল মাদ্রিদ ও […]
বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধন

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) তৃতীয় আসর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তার সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন। উদ্বোধন করার সময় বিপিএলের শুভ কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অর্থমন্ত্রী। এ সময় স্টেজে উপস্থিতি ছিলেন ৬ দলের আইকন খেলোয়াড়রা। এর আগে বাংলাদেশের মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌয়ের নাচে […]
ধারাবাহিক নাটকে আগ্রহ হারাচ্ছে দর্শক

দেশে মোট ২৭টি টেলিভিশন চ্যানেল রয়েছে। তথ্য ও সংবাদভিত্তিক কয়েকটি চ্যানেল ছাড়া প্রতিটিতেই নানা রকম অনুষ্ঠানের পাশাপাশি চলছে একাধিক ধারাবাহিক নাটক। পুরনো ও নতুন মিলিয়ে অনেক শিল্পীই অভিনয় করছেন এসব নাটকে। প্রথম ২০-২৫ পর্ব শেষে নাটকগুলো দর্শকের আলোচনায় এলেও পরবর্তী সময়ে গল্প থাকে না বলে মুখ ফিরিয়ে নেন দর্শকরা। নির্মাতা, প্রযোজক ও চ্যানেল সবার প্রচেষ্টা […]
প্রথমবারের মতো…

স্টেজ শোতে কিংবা শুটিংয়ে অংশ নেয়ার জন্য এর আগে বিভিন্ন দেশে গেলেও কানাডার মাটিতে কখনোই পা রাখার সুযোগ হয়নি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক ফেরদৌসের। এবারই প্রথম তিনি কানাডা গেলেন। গতকাল রাত আটটার ফ্লাইটে তিনি কানাডার উদ্দেশে রওনা হয়েছেন। ‘জেমস ডেভেলপ-ম্যান্ট’র উদ্যোগে প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ‘বাংলা ফ্যাস্টিভ্যাল’-এ অংশ নিতেই ফেরদৌসের কানাডা যাওয়া। আজ কানাডার […]
ভাগ্যদেবী ভর করেছে সোনমের ওপর

ক্যারিয়ারের শুরু থেকেই যে ছবিগুলোয় অভিনয় করেছেন, সে সবক’টির মাধ্যমে প্রশংসিত হয়েছেন অনিল কাপুর কন্যা সোনম কাপুর। অভিনয় ও পারফরমেন্সের দিক দিয়ে চলতি প্রজন্মের মধ্যে অন্যতম অভিনেত্রী হিসেবে ধরা হয় তাকে। শুধু অভিনেত্রী হিসেবেই নয়, বলিউডের ফ্যাশন আইকন তকমাও জুড়ে গেছে তার নামের পাশে। তবে চলতি বছরের নভেম্বরে এসে সর্বোচ্চ সফলতা অর্জন করলেন সোনম। আর […]
হাবিবের নতুন সিদ্ধান্ত
দীর্ঘ সময় পর চলতি বছর এসে নিয়মিতভাবেই নতুন গানে ফিরেছেন দেশের শীর্ষ শিল্পী-সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ। পহেলা বৈশাখে তিনি প্রকাশ করেন সিঙ্গেলস ‘হারিয়ে ফেলা ভালোবাসা’। এখানে পিয়া বিপাশার সঙ্গে মিউজিক ভিডিওতে প্রথমবারের মতো দারুণ রোমান্টিক হাবিবকে আবিষ্কার করা গেছে। এ গানটি সিডি আকারে এমআইবি গানমেলায় সংগীতার ব্যানারে প্রকাশের দিন উপস্থিত ছিলেন হাবিব নিজে। আর ঠিক […]
সুইটির ‘টাকা’

নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয় করতে যাচ্ছেন সুইটি। নাম ‘টাকা’। এটি নির্মাণ করবেন সুমন। আগামী ২৫শে নভেম্বর এর কাজ শুরু করবেন সুইটি। এই ধারাবাহিকের গল্প শুনে ভালো লেগেছে বলে কাজটি করতে সম্মতি জানিয়েছেন সুইটি। এদিকে তার অভিনীত দুটি ধারাবাহিক নাটক এখন ভিন্ন দুটি চ্যানেলে প্রচার হচ্ছে। এর একটি নজরুল ইসলাম রাজু পরিচালিত ‘লেক ড্রাইভ লেন’ […]