কাদের সিদ্দিকীর আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ।
টাঙ্গাইল চার আসনের উপনির্বাচনে মনোনয়ন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে কাদের সিদ্দিকীর আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। ৮ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ বুধবার এ রায় ঘোষণা করেন। ফলে কাদের সিদ্দিকির মনোনয়নপত্র বাতিলের রায় বহাল থাকলো। গত বছর হাইকোর্ট ৪ ফেব্রুয়ারি বিচারপতি মো.আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ কাদের সিদ্দিকীর রিট খারিজ করে […]
রাজধানীতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর চানখারপুল মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত ও একজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সানি (২০) ও আকাশের (২৫) বাসা পুরান ঢাকার বংশাল সুইপার কলোনিতে। চকবাজার থানার এসআই দেলোয়ার হোসেন জানান, হানিফ ফ্লাইওভার থেকে আসা একটি ট্রাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিক থেকে আসা ওই মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই […]
অস্ট্রেলিয়ায় হিজাব পরা মেয়েদের ছবি-সম্বলিত বিজ্ঞাপন সরিয়ে নেয়া হলো

অস্ট্রেলিয়ায় দেশটির পতাকার সামনে হিজাব পরা দুই মেয়ের ছবি-সম্বলিত একটি বিজ্ঞাপন সরিয়ে নেয়া হয়েছে মেলবোর্নের রাস্তা থেকে। হুমকির মুখে বিলবোর্ড প্রতিষ্ঠান ওই বিজ্ঞাপন সরিয়ে নেয়। এ খবর দিয়েছে বিবিসি। ভিক্টোরিয়া রাজ্য সরকার বলেছে, কিউএমএস নামের ওই প্রতিষ্ঠান কয়েকটি ‘আক্রমণাত্মক ও হুঁশিয়ারি বার্তা’ পেয়েছে বিজ্ঞাপনটি নিয়ে। জানতে চাওয়া হলে কিউএমএস মুখপাত্র কথিত ওই হুমকির বিস্তারিত বিবিসিকে […]
কাদের সিদ্দিকীর আপিল খারিজ

টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচনে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে দেওয়া হাই কোর্টের রায়ের বিরুদ্ধে তার করা আপিল খারিজ করে দিয়েছেন আদালত। বুধবার শুনানি শেষে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেয়। মঙ্গলবার বিষয়টি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারকের আপিল বেঞ্চে তোলা হলে বুধবার তা পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য রাখা হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে […]
ক্রাইস্টচার্চে বৃষ্টি ও ভুমিকম্প ও প্রচন্ড ঠান্ডা বাতাস কারণে হেগলি ওভালে বাধা পড়ে টাইগারদের অনুশীলনে

ক্রাইস্টচার্চে বৃষ্টি ও ভুমিকম্প। প্রচন্ড ঠান্ডা বাতাসও বইছে। যার কারণে হেগলি ওভালে বাধা পড়ে টাইগারদের অনুশীলনে। দুইবার নামতে গিয়েও মাঠে নামা হয়নি টাইগারদের। স্থানীয় সময় বেলা ১:০৭ মিনিটে ভুমিকম্প অনুভুত হয় ক্রাইস্টচার্চে। তবে দুপুরে ঐচ্ছিক অনুশীলনে গা গরম করেছেন দলের ৭ ক্রিকেটার। কোর্টনি ওয়ালশ কাজ করেছেন পেসার রুবেল হোসেন ও মোস্তাফিজদের নিয়ে। আর নেট প্র্যাকটিসে […]
পোশাক শিল্পের কর্মপরিবেশ নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তৈরি পোশাক শিল্পের কর্মপরিবেশ নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনীতি ফোরামের ৪৭তম বার্ষিক সভার এক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটা বলেন তিনি। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক ও বস্ত্র শিল্পের অবদান বিশাল। এই শিল্পে শ্রমিক অধিকার, কর্মস্থলের নিরাপত্তা ও পরিবেশগত মানসহ কর্মপরিবেশ নিশ্চিত করার ব্যপারে […]
বাংলাদেশের সবচেয়ে বড় সাইক্লিস্ট গ্রুপ বিডিসাইক্লিস্টস-র অনন্য আয়োজন পেলো গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি

গত বিজয় দিবসে বাংলাদেশের সবচেয়ে বড় সাইক্লিস্ট গ্রুপ বিডিসাইক্লিস্টস-র অনন্য আয়োজন পেলো গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি। বিশ্বের দীর্ঘতম চলন্ত সাইকেলের সারি করার এই উদ্যোগ গড়লো নতুন বিশ্ব রেকর্ড। এক হাজার ১৮৬ জন সদস্য নিয়ে বিশ্ব রেকর্ড গড়ার অভিপ্রায়ে আয়োজনটি করেছিলো গ্রুপটি। মঙ্গলবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সুখবর পাওয়া গেলো। ভিডিও দেখার জনপ্রিয় সামাজিক মাধ্যম ইউটিউবের […]
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের শরণার্থী শিবিরে, সামরিক বাহিনীর ভুল করে চালানো বিমান হামলায় অন্তত ৫২ জন নিহত

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি শরণার্থী শিবিরে, সামরিক বাহিনীর ভুল করে চালানো বিমান হামলায় অন্তত ৫২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। নিহতদের মধ্যে অনেক ত্রাণকর্মীও রয়েছেন। আন্তর্জাতিক দাতা সংস্থা রেড ক্রস জানিয়েছে, এ তালিকায় তাদের কর্মী রয়েছে অন্তত ৬ জন। প্রতিবেশি দেশ ক্যামেরুনের কাছে ওই শরণার্থী শিবিরটির অবস্থান। ওই এলাকায়, দেশটিতে সক্রিয় জঙ্গি সংগঠন […]
সরকারি চাকরিতে থেকেও কিন্ডার গার্ডেনের অধ্যক্ষের দায়িত্বে

সরকারি চাকরিতে থেকেও কিন্ডার গার্ডেনের অধ্যক্ষের দায়িত্বে থাকার অভিযোগ উঠেছে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সমবায় কর্মকর্তা হারুনুর রশিদের বিরুদ্ধে। সরকারি বিধিমালার তোয়াক্কা না করে, গত দুই বছর ধরে চালিয়ে আসছেন একটি কিন্ডার গার্টেন। মাসের পর মাস তার এই অনুপস্থিতির সুযোগ নিচ্ছেন অন্যরাও। ফলে কর্মদিবসেও দেখা মিলেনা তাড়াইল উপজেলা সমবায় অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারীর। ১৫ জানুয়ারী, দুপুর ১২টা। […]
পার্থে ৫ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান

পার্থে ৫ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। সিরিজে এখন বিরাজ করছে ১-১ এ সমতা। এই ম্যাচে জিতলে পাকিস্তানের সম্ভাবনা রয়েছে ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশকে টপকে ৭ নম্বরে উঠে যাওয়ার। বৃহস্পতিবার বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সকাল ৯টা ২০ মিনিটে। প্রথম ম্যাচে ৯২ রানে জিতে টেস্টের ফর্মটা ওয়ানডেতেও ধরে রাখার ইঙ্গিত দিয়েছিলো অস্ট্রেলিয়া। […]
নারায়ণগঞ্জের সাত খুন মামলার রায় অনুমোদনের জন্য ৭ করর্মদিবসের মধ্যেই যাবে হাইকোর্টে।

সাত খুন মামলায় বিচারিক আদালতে দেয়া ২৬ জনের মৃত্যুদণ্ডে রায় অনুমোদনের জন্য ৭ করর্মদিবসের মধ্যেই যাবে হাইকোর্টে। তবে দণ্ডিত সবার আলাদা ডেথ রেফারেন্সের শুনানি কবে শেষ হবে তা নিয়ে রয়েছে সংশয়। আইন বিশেষজ্ঞরা বলছেন রায় কার্যকরের প্রক্রিয়া বেশ দীর্ঘ হলেও অগ্রাধিকার ভিত্তিতে মামলা শুনানির এখতিয়ার রয়েছে সর্বোচ্চ আদালতের। নারায়ণগঞ্জের সাত খুন মামলায় ২৬ জনকে মৃত্যুদণ্ড […]
দ. এশিয়ার অগ্রযাত্রায় দারিদ্র্যই বড় প্রতিবন্ধকতা: প্রধানমন্ত্রী

দক্ষিণ এশিয়ার অগ্রযাত্রায় দারিদ্র্যই সবচেয়ে বড় প্রতিবন্ধকতা উল্লেখ করে এ অঞ্চলের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে সার্কভুক্ত দেশগুলোর নেতা ও বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে আলাদা বৈঠকে এ কথা বলেন তিনি। আলোচনায় জোটভুক্ত দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও সম্প্রসারণের আহ্বান জানান ব্যবসায়ী প্রতিনিধিরা। এছাড়াও, […]
দেশের সর্বোচ্চ আদালতে বিচারপতি সংকট দেখা দিয়েছে

দেশের সর্বোচ্চ আদালতে বিচারপতি সংকট দেখা দিয়েছে। অবসর, মৃত্যু এবং দীর্ঘদিন নিয়োগ বন্ধ থাকায় এ সংকটের প্রধান কারণ। এর ওপর আবার এবছরই অবসরে যাচ্ছেন ৭ জন বিচারপতি। ফলে ৯৭ জন বিচারপতি দিয়ে পাঁচ লক্ষাধিক মামলা পরিচালনা করছে সুপ্রিমকোর্ট। সিনিয়র আইনজীবীরা বলছেন, দ্রুতই বিচারপতি নিয়োগ না দিলে উচ্চ আদালতে মামলা জট আরো তীব্র হবে। এতে ন্যায়বিচার […]