ব্যাপক খোলামেলা রুপে নিতু

133113 nitu

বলিউডের বেশ কিছু ছবিতে খোলামেলা হয়ে অভিনয় করে আলোচনায় আসেন নিতু চন্দ্রা। এর বাইরে তামিল, তেলেগু ভাষার ছবিতেও কাজ করেছেন তিনি। অভিয়ের পাশাপাশি নগ্ন ফটোশুট করেও ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে অতীতে পড়েছেন তিনি। এ অভিনেত্রী বর্তমানে ব্যস্ত সময় পার করছেন নিউ ইয়র্কে। এরইমধ্যে হলিউডের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সেটার শুটিং হবে কিছুদিন পরেই।তবে তার আগে […]

নায়করাজ রাজ্জাক স্মরণে এফডিসিতে পরিচালক সমিতির শোকসভা

133120 fdc

নায়করাজ রাজ্জাকের প্রথম মৃত্যুবার্ষিকী ছিল গত ২১শে আগস্ট। এ সময় ঈদের ছুটির কারণে পরিচালক সমিতি নায়করাজের প্রথম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান পালন করছে আজ। এ উপলক্ষে আজ এফডিসিতে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। আজ শুক্রবার সকাল ১০টায় প্রয়াত নায়করাজ স্মরণে এফডিসির ভিআইপি প্রোজেকশন হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে […]

চোখ মারা নিয়ে মামলা

133191 chok

‘চোখ মারা’ নিয়েও আদালতে? তবে যে সে চোখ মারা নয়, রাতারাতি ভাইরাল হয়ে যাওয়া সেই প্রিয়া প্রকাশ ভারিয়ারের চোখ মারা নিয়ে মামলা করতে গিয়ে সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়লেন মামলাকারীরা। তীব্র ভর্ৎসনা করে মামলা খারিজ করল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। ‘আপনাদের কি আর কোনও কাজ নেই’, প্রধান বিচারপতি দীপক মিশ্রর মুখে এমন কথাই শুনতে […]

ইসলাম অবমাননার জের নেদারল্যান্ডসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে ইসলামাবাদে বিক্ষোভ

133028 de

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শত শত কট্টোর ইসলামপন্থি বিক্ষোভ করছে। পাকিস্তান সরকারকে অবিলম্বে নেদারল্যান্ডসের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্নের দাবি জানিয়েছে তারা। অন্যথায় রাজধানী অবরোধ দেয়ার হুমকি দেয়া হয় সেখান থেকে। নেদারল্যান্ডসে আয়োজিত এক কার্টুন প্রতিযোগিতায় ইসলাম অবমাননার প্রতিবাদে দুইদিন ধরে এ বিক্ষোভ আন্দোলন চলছে। পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোর থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে বৃহস্পতিবার এ বিক্ষোভ শুরু […]

‘ইনজুরি আক্রান্ত’ সাকিব এশিয়া কাপে

133065 sakib

এশিয়া কাপের দল প্রায় চূড়ান্ত হয়েছিল। কিন্তু অপেক্ষা ছিল সাকিব আল হাসানের জন্য। পবিত্র হজ পালন শেষে বুধবার রাতে দেশে ফেরেন সাকিব আল হাসান। এর আগেই মদিনাতে বসে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন কথা বলেন সাকিবের সঙ্গে। সেখানেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছিল। গতকাল বিসিবি সভাপতি আনুষ্ঠানিকভাবে জানান, এশিয়া কাপে খেলছেন সাকিব।অথচ সাকিব ভুগছেন আঙুলের ইনজুরিতে। সব […]

চমক নিয়ে আসছেন মৌসুমী

132990 hamo

দর্শকপ্রিয় মডেল-অভিনেত্রী মৌসুমী হামিদের হাতে এখন ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ শিরোনামের একটি ছবি রয়েছে। এটি নির্মাণ করছেন আরিফুর জামান। এই ছবির রাজলক্ষ্মী  চরিত্রে অভিনয় করছেন তিনি। এরইমধ্যে তার চরিত্রের কিছু অংশের দৃশ্যধারণ শেষ হয়েছে। বড় পর্দায়, ‘ব্লাকমেইল’, ও ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’সহ কয়েকটি বাণিজ্যিক ছবি উপহার দিয়েছেন এই অভিনেত্রী। তবুও দীর্ঘদিন তাকে নির্মাণাধীন ছবির বাইরে আর কোনো ছবিতে দেখা […]

‘সেটার জন্য মানসিক প্রস্তুতিও নিচ্ছি’

133109 asif

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। ক্যারিয়ারের শুরু এখন পর্যন্ত টানা অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। অডিও যুবরাজ উপাধি পাওয়া আসিফ শুধু অডিওতেই সীমাবদ্ধ থাকেননি। চলচ্চিত্রে অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। শুধু তাই নয়, সেরা কন্ঠশিল্পী হিসেবে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। এখনও আসিফ চলছেন নিজের গতিতে।এ সংগীতশিল্পী তুমুল ব্যস্ত সময় পার করছেন গান নিয়ে। প্রায় প্রতিদিনই […]

পাঁচ মাস পর দেশে কাজী হায়াত

133112 kazi hayat

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা কাজী হায়াত। মাঝে অসুস্থতা নিয়ে আমেরিকায় চিকিৎসাধীন ছিলেন। পাঁচ মাসের বেশি সময় পর সম্প্রতি দেশে ফিরেছেন এই গুনী নির্মাতা। আর ফিরেই এফডিসিতে ছুটে আসেন। কাজী হায়াত বলেন, এখন অনেকটাই সুস্থ’ আছি। সামনে নতুন ছবির কাজ শুরু করব।সহকর্মীদের সঙ্গে কুশল বিনিময়ের জন্যই মূলত এফডিসিতে গিয়েছিলাম। তিনি চলচ্চিত্রে এখনো বেশ মনযোগী। বেশ খানিকটা […]

প্রথম দিনে অলআউট ইংল্যান্ড

133118 india

সাউদাম্পটনে চতুর্থ টেস্টেও বাজে ব্যাটিংয়ের উদাহরণ রেখেছে ইংল্যান্ড। ৮৬ রানে ৬ উইকেট হারিয়ে ক্ষণ গুনছিল গুটিয়ে যাওয়ার। খাদের কিনারায় চলে যাওয়া স্বাগতিকদের প্রথম ইনিংসে রং ফিরিয়েছেন স্যাম কুরান। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে প্রথম ইনিংসে লজ্জাকর পরিস্থিতি এড়িয়েছে স্বাগতিকরা। যদিও প্রথম দিনই তারা ভারতীয় বোলিং তোপে গুটিয়ে গেছে ২৪৬ রানে। টস হেরে ব্যাট করতে নামা ইংলিশদের টপ […]

তৃতীয় রাউন্ডে ফেদেরার, ওজনিয়াকির বিদায়

133124 tennis

ইউএস ওপেনে রেকর্ড ষষ্ঠ শিরোপা জয়ের পথে ঠিকমতোই এগোচ্ছেন রজার ফেদেরার। সহজ জয়ে টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে উঠেছেন ২০ বারের গ্র্যান্ড স্লাম জয়ী এই সুইস তারকা। ৩৭ বছর বয়সী ফেদেরার নিউ ইয়র্কে বৃহস্পতিবার এক ঘণ্টা ৫৬ মিনিটের লড়াইয়ে ফ্রান্সের বেনোয়িট পাইরেকে হারান ৭-৫, ৬-৪, ৬-৪ গেমে। আগের ছয়বারের দেখায় ফেদেরারকে কখনো হারাতে পারেননি পাইরে। টুর্নামেন্টের দ্বিতীয় […]

‘বিএনপি ভোটে না এলে কিছু করার নেই’

133111 kadre

কেউ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, তা হলে নির্বাচনের ট্রেন থেমে থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, বিএনপি যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ না করে, আওয়ামী লীগের তাতে কিছু করার নেই। শুক্রবার সকালে সিলেট সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ২০১৪ […]

শিশু আকিফার মৃত্যু: বাস চালকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

133115 243

কুষ্টিয়ায় চালকের খামখেয়ালিপনায় বাসের ধাক্কায় শিশু নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে কুষ্টিয়া মডেল থানায় এ মামলা দায়ের করেন নিহত শিশু আকিফার বাবা হারন উর রশিদ। মামলায় ঘাতক বাসের চালক খোকন, সুপারভাইজার ইউনুচ আলী মাষ্টার ও মালিক জয়নুল আবেদিনকে আসামী করা হয়েছে। গত মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে রাজশাহী […]

জনসভায় ব্যাপক জনসমাগমের প্রস্তুতি বিএনপির

133127 aaa

বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে দলটির সমাবেশে ব্যাপক জনসমাগম ঘটানোর প্রস্তুতি নিয়েছে। আজ শুক্রবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী সাফল্যমন্ডিত করার জন্য আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা প্রত্যাশা করছি, জনসভায় […]

বরগুনার জঙ্গি অস্ত্রসহ বরিশালে গ্রেপ্তার

133131 p7

বরিশালে অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মিরাজ ওরফে খালেদ সাইফুল্লাহ ওরফে সাইফুলকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। আজ শুক্রবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে র‌্যাব। জানা যায়, বরিশালের কোতয়ালী থানাধীন দরগাবাড়ি রোড এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জেএমবি সদস্য মিরাজকে আটক করা হয়। তার পিতার নাম ইব্রাহিম খলিল, তাদের বাড়ি বরগুনা জেলার মনশাতলী গ্রামে। এ […]

গুলিতে রোহিঙ্গা পাহারাদার নিহত

133134 pritom 2

টেকনাফের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা বস্তিতে আজ দুপুর ৩ টার দিকে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা পাহারাদার যুবক নিহত হয়েছে। ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করেছে পুলিশ । জানা যায়, উপজেলার হ্নীলা অনিবন্ধিত লেদা রোহিঙ্গা বস্তির এফ ব্লকের মসজিদের সামনে পাহারাদার মোঃ আয়াছের (২০) আলাপরত অবস্থায় স্থানীয় সন্ত্রাসী ছৈয়দ আলম (৩৫) ও রিদুয়ান (৩২) সহোদরের নেতৃত্বে একটি গ্রুপ […]