আগস্টে মূল্যস্ফীতি কমেছে – মুস্তফা কামাল

চলতি বছরের জুলাই মাসের তুলনায় আগস্টে সার্বিক মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে। তবে আগস্টে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়েছে। আর খাদ্য পণ্যের মূল্যস্ফীতি কিছুটা কমেছে।।
এক মাসের ব্যবধানে পয়েন্ট-টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি দশমিক শূন্য ৩ শতাংশ কমেছে। জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৫১ শতাংশ, আগস্টে তা দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৮ শতাংশ।
অপরদিকে আগস্টে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৯৭ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৬ দশমিক ১৮ শতাংশ। আর এ মাসে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৭৩ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৪ দশমিক ৪৯ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বিবিএস এর মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বিবিএসর মতে, আগস্ট মাসে চাল, মাছ-মাংস, ডিম, মসলা ও খাদ্যসামগ্রী দ্রব্যাদির দাম বেড়েছে। অপরদিকে খাদ্যবহির্ভূত পণ্য পরিধেয় বস্ত্রাদি, বাড়ি ভাড়া, বিদ্যুৎ, চিকিৎসা সেবা, পরিবহন, শিক্ষা উপকরণসহ কিছু পণ্যের দাম আগস্ট মাসে বেড়েছে।
এদিকে গ্রামাঞ্চলে খাদ্য পণ্যের মূল্যস্ফীতি অপরিবর্তিত থাকলেও বেড়েছে খাদ্য বহির্ভূত পণ্যের দাম। এছাড়া শহরে খাদ্য পণ্যের মূল্যস্ফীতি কিছুটা কমলেও বেড়েছে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *