রামপালে কিশোরীকে দলবেঁধে ধর্ষণ, আটক ১

রামপাল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, সোমবার ভোরে উপজেলার বারইপাড়া গ্রাম থেকে রবিউল ইসলাম গাজীকে (১৯) আটক করা।

আটক রবিউল উপজেলার রনসেন গ্রামের আফজাল গাজীর ছেলে এবং রামপাল ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র।

ওসি বলেন, এ ঘটনায় সোমবার দুপুরে রামপাল থানায় মেয়েটির বাবা পাঁচজনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন।

“ওই মামলায় রবিউল বিকালে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদানের পর তাকে কারাগারে পাঠানো হয়।”

মামলার বরাত দিয়ে ওসি জানান, কয়েকদিন আগে মেয়েটি (১৪) যশোর থেকে বাগেরহাটের রামপালের রনসেন গ্রামে তার বোনের বাড়িতে বেড়াতে আসে।

“রোববার রাতে সেখান থেকে তুলে নিয়ে যায় স্থানীয় পাঁচ যুবক। পরে পাশের একটি চিংড়ি ঘেরের টংঘরে ধর্ষণ করে তারা।”

সোমবার ভোরে ওই টংঘর থেকে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ বাগেরহাট সদর হাসপাতালে পাঠায় বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *