লাওসে সামরিক বিমান বিধ্বস্ত
লাওসের উত্তরাঞ্চলে শনিবার প্রতিরক্ষা মন্ত্রীসহ বেশ কয়েক শীর্ষ স্থানীয় কর্মকর্তাদের বহনকারী সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়েছেন কীনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ভিয়েনতিয়ানে থাই দূতাবাসের দেয়া তথ্যের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেক ওয়ানামেথি বলেন, “প্রতিরক্ষামন্ত্রী দৌয়াংচাই ফিচিত, ভিয়েনতিয়ান গভর্নর ও অপর কয়েকজন শীর্ষ কর্মকর্তাসহ প্রায় ২০ জন বিমানটিতে ছিলেন।” […]
এসএসসি ও সমমানে পাসের হার ৯১.৩৪
মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ৯১.৩৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গত বছর এই পরীক্ষায় ৮৯ দশমিক ০৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। এবার জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৪২ হাজার ২৭৬ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিল ৯১ হাজার ২২৬ জন। বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে […]
ক্যাটের অনামিকায় কার আংটি?
বলিউড নায়িকা ক্যাটরিনা কাইফ অনামিকায় কার দেয়া আংটি পরেছেন, তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।কানাঘুষা চলছে, গোপনে রণবীর-ক্যাটের বাগদান সম্পন্ন হয়েছে। আর ক্যাটের আঙুলে সেই আংটিই শোভা পাচ্ছে। সম্প্রতি এক ফটো সাংবাদিকের অনুসন্ধানী ক্যামেরায় ধরা পড়েছে, ক্যাটের বাম হাতের আঙুলে পরা ছোট্ট আংটিটি।দীর্ঘদিন ধরে ক্যাট-রণবীর রোমান্স করলেও মুখ ফুটে তারা কিছু বলেননি। এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন বারবার।সম্প্রতি […]
হাজতে আসামির অস্বাভাবিক মৃত্যু
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার হাজতে এক হাজতির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম রুহুল আমিন (১৮)। তিনি মহানগরীর নামোভদ্রা এলাকার নাজের আলীর ছেলে। পুলিশ রুহুল আমিনের মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করছে। তবে নিহতের পরিবারের সদস্যদের দাবি, তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান ভুঁইয়া […]
বিরোধী দলের মর্যাদাও পাবে না কংগ্রেস
ভারতের ১৬তম লোকসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছে মাত্র ৪৪টি আসন। ফলে এককভাবে বিরোধী দলের মর্যাদা পাবে না দলটি। তবে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্রগেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) বিরোধী দলে বসতে পারবে। শুক্রবার লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেখা যায় টানা ১০ বছর ক্ষমতায় থাকা দল কংগ্রেস মাত্র ৪৪টি আসন পেয়েছে। আর কংগ্রেস নেতৃত্বাধীন জোটের বাকি শরিকরা পেয়েছে মাত্র […]
ভাড়ায় সাজা ভোগ!
আরিফ নামের এক যুবক ভাড়ায় সাজা ভোগ করছে। এরই মধ্যে সাজা ভোগের ৮ মাস পেরিয়ে গেছে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে সে সিংগাইরে একটি নারী নির্যাতন মামলায় ৩১ বছরের সাজাপ্রাপ্ত আসামি আয়নালের স্থলে এ সাজা ভোগ করছে। গতকাল এ তথ্য প্রকাশ পেলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সংশ্লিষ্ট সূত্রমতে জানা গেছে, সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের চকপালপাড়া গ্রামের […]
একই বোটায় ২২টি লাউ!
আশ্চর্য হলেও সত্য গাজীপুরের কালীগঞ্জে একটি লাউ গাছের গোড়ার একই বোটায় একসঙ্গে ২২টি লাউ ধরেছে। প্রকৃতির এ দৃশ্য দেখতে উৎসুক জনতা প্রতিদিন ঘটনাস্থলে ভিড় জমাচ্ছে।শুক্রবার সরেজমিনে কালীগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডে চৈতরপাড়া গ্রামে মো. লাল মিয়ার বাড়িতে গিয়ে দেখা যায়, তার ঘরের চালে একটি লাউ গাছের ঠগা বেড়ে ছড়িয়ে পড়েছে। কিন্তু অত্যন্ত আশ্চর্য একটি লাউ […]
নৌ কর্মকর্তার সন্ধান মেলেনি: দুই র্যাব কর্মকর্তা গ্রেফতার
নারায়ণগঞ্জে অপহরণ ও সাত খুনের ঘটনায় জড়িত সন্দেহভাজন অবসরে পাঠানো র্যাব-১১-এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মাদ ও মেজর আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ভোর রাতে ঢাকা সেনানিবাসের বাসভবন থেকে তাদের গ্রেফতার করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। তবে এ ঘটনায় অবসরে পাঠানো নৌবাহিনীর কর্মকর্তা ও র্যাবের নারায়ণগঞ্জ ক্যাম্পের সাবেক প্রধান লেফটেন্যান্ট কমান্ডার এম এম […]
মিরাজ উদ্ধার, লাশের সংখ্যা বেড়ে ৪০
মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে ডুবে যাওয়া এমভি মিরাজ-৪ লঞ্চটি উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে লঞ্চটি উদ্ধার করা হয় এবং উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। এ লঞ্চডুবিতে ৪০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন তাদের স্বজনরা। স্বজনদের খোঁজে নদীর তীরে অপেক্ষা করছেন অসংখ্য মানুষ। উদ্ধার কাজের ধীরগতিতে ক্ষুব্ধ হয়ে […]
সাধারণ জ্ঞান কম থাকায় বিব্রত নন আলিয়া!
বলিউডের অভিনেত্রী আলিয়া ভাটের সাধারণ জ্ঞান কম। এ বিষয়টি নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নানা মজার কথা প্রচারিত হচ্ছে। তবে এতে মোটেও বিব্রত নন বলে জানিয়েছেন আলিয়া। তিনি বরং এতে মজাই পাচ্ছেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। ২১ বছর বয়সী আলিয়া ‘হাইওয়ে’ ও ‘টু স্টেটস’ সিনেমায় ভালো অভিনয় করে সবার নজর কাড়েন। কিন্তু সম্প্রতি […]
সায়েন্স ফিকশনের হোভারবাইক বাস্তবে
চাকাবিহীন গাড়ি তো বৈজ্ঞানিক কল্পকাহিনীর চলচ্চিত্রে হরহামেশায় দেখা যায়। কিন্তু এমন গাড়ি এবার বাস্তবেই মিলবে। এর জন্য খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। ২০১৭ সাল নাগাদ এসব গাড়ি বাজারে আসছে। হেলিকপ্টার ও বিমান জাতীয় আকাশযানের উন্নয়ন নিয়ে কাজ করে যুক্তরাষ্ট্রভিত্তিক এমন প্রতিষ্ঠান অবৎড়ভবী চাকাবিহীন এই গাড়ি তৈরি করেছে। যেটাকে বলা হচ্ছে এযাবতকালের সবচেয়ে সেরা […]
ফতুল্লায় শিশুকে ধর্ষণের চেষ্টা
নারায়ণগঞ্জের ফতুল্লার মধ্য ধর্মগঞ্জ ঢালীপাড়া এলাকায় গতকাল শুক্রবার এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে সায়েম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় সায়েমকে আসামি করে একটি মামলা করেছেন। আট বছর বয়সী শিশুটি মধ্য ধর্মগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। পুলিশ ও শিশুটির বাবা জানান, গতকাল সকাল সাড়ে ১১টার […]
ইটভাটার গরম বাতাসে ঝলসে গেছে জমির ধান
ঠাকুরগাঁওয়ে ইট ভাটার গরম বাতাসে প্রায় ১০ একর জমির উঠতি বোরো ধান ঝলসে গেছে । ঘটনাটি ঘটেছে গত বুধবার জেলার সদর উপজেলার মাদারগন্জ গ্রামে। ক্ষতিগ্রস্ত কৃষকরা ও স্থানীয়রা জানায়, গত বুধবার ভোরে এইচআর ব্রিক্স নামে ইট ভাটার শ্রমিকরা ঢাকনা খুলে দিলে সেখান থেকে গরম বাতাস নির্গত হয়ে ভাটার আশেপাশের প্রায় ১০ একর বোরো ক্ষেত ঝলসে […]
সাংবাদিক শিশিরের মামলার আসামি সুফিয়ান গ্রেফতার
শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়লকে মারধরের ঘটনায় করা মামলার আসামি আবু সুফিয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে তাকে ওই হাসপাতালের কলেজ শাখা থেকে গ্রেফতার করা হয়। আবু সুফিয়ান শিকদার মেডিকেলে টেলিফোন অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তাকে ইতিমধ্যে চাকরিচ্যুত কার হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকাল পৌনে চারটার দিকে […]
মগবাজার-মৌচাক উড়ালসড়কের নির্মাণ কাজে ধীরগতি কাজ হয়েছে ২৫ শতাংশ বেড়েছে যানজট, দুর্ভোগ
ধীরগতিতে চলছে রাজধানীর মগবাজার-মৌচাক উড়ালসড়কের নির্মাণ কাজ। ফলে এ সড়কে চলাচলকারী সাধারণ মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের প্রতিনিয়ত যানজটে দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বাদ পড়ছেন না স্থানীয় বাসিন্দারাও। গত ১৫ মাসে কাজ হয়েছে মাত্র ২৫ শতাংশ। কাজ শুরুর দুই বছরের মধ্যে উড়ালসড়কের নির্মাণ কাজ শেষ করার কথা। অথচ এখনো প্রকল্পের পুরো নকশাই চূড়ান্ত হয়নি। নকশা সংশোধনের […]