রাজশাহীতে বিএনপির বিক্ষোভে পুলিশের বাধা
কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে এক বিক্ষোভ মিছিল করে রাজশাহী জেলা বিএনপি। রোববার দুপুরে মিছিলটি নগরীর ফায়ার সার্ভিস মোড় থেকে শুরু হয়ে রাজশাহী কলেজের সামনে গিয়ে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে এবং সেখানেই রাস্তা অবরোধ করে সংক্ষিপ্ত পথসভা করে। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্পাদক (বিশেষ দায়িত্বে) ও জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট নাদিম মোস্তাফার সভাপতিত্বে অনুষ্ঠিত এই […]
শ্বশুরবাড়ির ৪ জনকে পুড়িয়ে হত্যা: অভিযুক্ত আজাদকে আটক
গোপালগঞ্জের ডুমদিয়া গ্রামে আগুন দিয়ে নারী ও শিশুসহ শ্বশুরবাড়ির চারজনকে হত্যার ঘটনায় অভিযুক্ত জামাতা আজাদ মোল্যাকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে নড়াইল জেলার নড়াগাতি থানার পুটিমারী গ্রাম থেকে তাকে আটক করা হয়। পুলিশের কাছে সে তার অপরাধের কথা স্বীকার করেছেন। স্ত্রীর ওপর রাগ করে শনিবার রাতে আজাদ তার শ্বশুর বাড়িতে কেরোসিন ঢেলে আগুন দেয়। এতে […]
গরু বিড়ম্বনায় ক্যাটরিনা!
প্রতিযোগিতায় টিকে থাকতে কতো ফন্দিই না করে ভারতীয় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো। শুধু তাই নয়, এর কবলে পড়তে হয় অনেক নামিদামি তারকাকেও। সম্প্রতি এমনই এক গ্যাঁড়াকলে পড়েছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, একটি মোবাইল অ্যাপস প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে দেখা গেল ‘ক্যাটরিনা’ নামের একটি গরু! জানা গেছে, ক্যাটরিনা কাইফ ওই কোম্পানিরই প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের প্রচার […]
বগুড়ায় নদীতে ডুবে বুয়েটের ছাত্রসহ ২ জন নিহত
বগুড়ার সারিয়াকান্দিতে নানা বাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে বুয়েট ছাত্রসহ দুই বন্ধুর মৃত্যু হয়েছে। আজ তাদের উদ্ধার করতে গিয়ে অসুস্থ্য হয়ে পড়েছে আরো ৩ বন্ধু। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহরের বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহতরা হচ্ছে ঢাকার বুয়েটের ছাত্র রিফাত (২২) ও তার বন্ধু তাজ (২১)। জানা যায়, রিফাত তার কয়েকজন বন্ধু ও […]
অবশেষে সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির নথি দুদকে
অবশেষে সাত হাজার কোটি টাকার ঋণ জালিয়াতির ঘটনায় সোনালী ব্যাংকের নয়টি শাখার নথি জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। রোববার বিকেলে সর্বশেষ সোনালী ব্যাংক লোকাল অফিস শাখা থেকে নথি দুদকে জমা দেয়া হয়েছে। সোনালী ব্যাংকের লোকাল অফিসের কর্মকর্তারা রোববার বিকেলে এ নথি দুদকে এসে জমা দিয়েছেন বলে দুদক সূত্র নিশ্চিত করেন। গত সপ্তাহে সোনালী ব্যাংকের […]
রাঁধতে গেলে মানতে হবে
অনেক রাঁধুনির মধ্যে বদ্ধমূল ধারণা— ভাতের মধ্যে কিছুটা তেল ঢেলে একটু নাড়াচাড়া করলেই সেটা পোলাও হয়ে যাবে। তেমনি সিদ্ধ চালে হলুদ, নুন আর ঝাল-মসলার পসরা সাজিয়ে প্লেটে দিতে পারলেই সেটা হয়ে যাবে খিচুড়ি বাসা কিংবা বাইরের হোটেলে যেখানেই হোক না কেন, রান্নার ক্ষেত্রে প্রচলিত কিছু বদভ্যাসের কারণে আমাদের চরম বিড়ম্বনায় পড়তে হয়। ক্রেতা-গ্রাহক বারবার তাদের […]
মুম্বাইয়ের ম্যানহোলে বাংলাদেশির মৃতদেহ
অবৈধভাবে ভারতে কাজ করতে গিয়ে লাশ হয়ে ফিরেছেন পলাশ হোসেন (৪৫) নামে সাতক্ষীরার এক ব্যক্তি। বুধবার ভারতের মুম্বাইয়ের ম্যানহোল পরিষ্কার করার সময় অক্সিজেন সল্পতায় দম বন্ধ হয়ে মারা যান তিনি। রোববার বেলা সাড়ে ১১টার দিকে তার লাশ বাড়িতে এনে দাফন করেন স্বজনরা। পলাশ হোসেন সাতক্ষীরা সদর উপজেলার মৃগীডাঙ্গা গ্রামের আজিজার রহমানের ছেলে। আজিজার রহমান বিষয়টি […]
ফকিরের কেরামতিতে অসুস্থ ৩০
গাইবান্ধার সুন্দরগঞ্জে চুরি হওয়া টাকা উদ্ধার করতে গিয়ে ফকিরের কেরামতিতে অসুস্থ হয়ে পড়েছেন নারীসহ ৩০ জন। শনিবার রাতে উপজেলার শান্তিরাম ইউনিয়নের শান্তিরাম গ্রামে ফকিরের দেওয়া ঝাল-মিষ্টি ও মসলা জাতীয় দ্রব্য খেয়ে অসুস্থ হয়ে পড়েন তারা। এ ঘটনায় রোববার দুপুর পর্যন্ত সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ জন ভর্তি হয়েছেন। রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল […]
কাউন্সিলর নীলা আটক
নারায়ণগঞ্জে সাত খুনের প্রধান আসামি নূর হোসেনের সহযোগী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নারী কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস নীলাকে আটক করেছে পুলিশ। আজ নারায়ণগঞ্জ সার্কিট হাউসে গণশুনানি থেকে ফেরার পথে তাকে আটক করা হয়। শহরের হাজিগঞ্জ এলাকা থেকে নীলাকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছেন। নীলা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলার । নূর হোসেনের সহযোগী হিসাবে নীলাকে […]
কারখানার মানদণ্ড নিয়ে একমত বুয়েট ও অ্যাকর্ড
কারখানা মূল্যায়নের মানদণ্ড নিয়ে মতবিরোধ চলছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও অ্যাকর্ডের বিশেষজ্ঞদের মধ্যে। অবশেষে ওই মতবিরোধের অবসান হয়েছে। শনিবার বুয়েট ও অ্যাকর্ডের বিশেষজ্ঞদের মধ্যে এক বৈঠকে ঐকমতে পৌঁছে উভয়পক্ষ। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কংক্রিটের ভবনের ভারবহন ক্ষমতা প্রতি বর্গইঞ্চিতে ২ হাজার ৩৭০ পাউন্ড শক্তিশালী হতে হবে। এর আগে অ্যাকর্ডের বিশেষজ্ঞরা কংক্রিটের ভবনের […]
ছাত্রীর আত্মহত্যার সেলফি
ভারতে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ২০ বছর বযসী এক ছাত্রী মঙ্গলবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যার এই দৃশ্য সে নিজের মোবাইলে ধারণ করে গেছে। আত্মহত্যার জন্য ওই ছাত্রী উত্ত্যক্তকারীদের দায়ী করেছে। এ ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির কৃষ্ণনগর এলাকায়। শনিবার পুলিশের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে। পুলিশ জানায়, “২০ বছরের ওই ছাত্রী মোবাইলে তার […]
অভিনেত্রীর পোশাকের নিচে লুকালেন স্টান্টম্যান!
কান ফিল্ম ফেস্টিভ্যাল- ২০১৪’র রেড কার্পেটে দাঁড়িয়ে ক্যামেরাম্যানদের সামনে ছবি তোলার জন্য পোজ দিচ্ছিলেন অভিনেত্রী আমেরিকা জর্জিন ফেরেরা। এমন সময় দিব্যি অভিজাত পোশাক পরা এক সুপুরুষ ব্যক্তি কড়া নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখিয়ে লাল গালিচাটির ওপর দিয়ে দৌড়ে এসে ফুলে-ফেঁপে থাকা শুভ্র গাউন পরিহিত মার্কিন অভিনেত্রীর পোশাকের নিচে ঢুকে কি-না লুকিয়ে পড়লেন! শুক্রবার ‘হাউ টু ট্রেইন […]
স্ত্রীর ঠোঁট কামড়ে খেলেন সন্দেহবাতিক স্বামী
পরপুরুষের সঙ্গে সম্পর্ক থাকার সন্দেহে স্ত্রীর ঠোঁট কেটে চিবিয়ে খেলেন এক পাষণ্ড স্বামী। নৃশংস ঘটনাটি ঘটেছে সুইডেনে। জন্মসূত্রে ইরানের এই দম্পতি দীর্ঘদিন ধরে সুইডেনের স্টকহোমে বসবাস করছেন। এতদিন তাদের সংসার ঠিকই চলছিল। গত মাসে এক সন্দেহজনক ঘটনার ফলে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়। লন্ডনের ডেইলি মেইলের খবর অনুযায়ী, স্টকহোমের একটি মেডিক্যালে কর্মরত ৫২ বছরের এই ব্যক্তি […]
সাতদিনের রিমান্ডে রানা
সাত খুনের ঘটনায় অভিযুক্ত নারায়ণগঞ্জ র্যাবের সাবেক কর্মকর্তা লে. কমান্ডার এম এম রানাকে সাত দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করার আদেশ দিয়েছেন আদালত। রোববার বিকেলে নারায়ণগঞ্জ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিনের এ আদেশ দেন। এর আগে নারায়ণগঞ্জ ক্যাম্পের সাবেক প্রধান লে. কমান্ডার এম এম রানাকে বিচারিক হাকিম আদালতে নেয়া হয়। তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে ১০ দিনের […]
গোপালগঞ্জের পানিও এখন লবণাক্ত!
ঢাকা বিভাগের জেলা, আর খুলনা বিভাগের সীমান্তবর্তী জেলাগুলো সাগরের সঙ্গে সম্পর্কিত। তারপরেও গোপালগঞ্জের পানি এখন লবণাক্ত। পৌরবাসী পান করছে মাত্রাতিরিক্ত লবণাক্ত পানি।পৌরসভা কর্তৃপক্ষ পানের অযোগ্য লবণাক্ত পানি সরবরাহ করায় গোপালগঞ্জে দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট । সরবরাহকৃত পানি খাবার ও রান্নাবান্নার কাজে ব্যবহার করতে পারছে না পৌরসভার বাসিন্দারা। দুই মাস ধরে লবণাক্ত পানি সরবরাহ […]