নিখোঁজ বিমান থাই-মার্কিন মহড়ার গুলিতে ভূপাতিত!

থাই-মার্কিন যৌথ বিমান মহড়ার সময় মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ৩৭০কে ভুলক্রমে দক্ষিণ চীন সাগরে গুলি করে ভূপাতিত করা হয়েছে। এরপর মানবতার বিরুদ্ধে এ অমার্জনীয় অপরাধ ধামাচাপা দেয়ার জন্য চাতুর্যের সঙ্গে নিখোঁজ বিমানটির খোঁজে পরিচালিত অনুসন্ধান তৎপরতা ভুল পথে নিয়ে যাওয়া হয়েছে। সদ্য প্রকাশিত ‘ফ্লাইট এমএইচ৩৭০: দ্যা মিস্ট্রি’ নামের একটি বইয়ে এ দাবি করেছেন যুক্তরাজ্যের লেখক নিগেল […]

সাড়ে ১৫ লাখ টাকায় হত্যা মামলা বিক্রি!

২০১১ সালের বহুল আলোচিত একটি হত্যা মামলা আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার মধ্যস্থতায় সাড়ে ১৫ লাখ টাকায় বিক্রি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।ঘটনাটি ঘটেছে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের আমগাছিয়া গ্রামে।মামলার এজাহার সুত্রে জানা যায়, ২০১১ সালের ২ আগস্ট সকালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে খুন হয় স্থানীয় যুবক আবুল কালাম।তার বড় ভাই তাজুল […]

এক গানেই খরচ ২ কোটি রুপি!

বলিউডের হাউসফুলখ্যাত পরিচালক সাজিদ খান এবার আইটেম গানেই বাজিমাত করলেন। মুক্তির অপেক্ষায় থাকা তার নতুন কমেডি ঘরানার ছবি ‘হামশাকাল’-এর ‘পিয়া কি বাজার’ আইটেম গানটি বানাতে খরচ করেছেন ২ কোটি রুপি। বলা হচ্ছে, এটি বলিউডের সবচেয়ে ব্যয়বহুল আইটেম গান। বোঝাই যাচ্ছে, ছবিটিতে অন্য রকম উত্তেজনার মাত্রা যোগ করতে কোনো কার্পণ্য করেননি প্রযোজক ভাশু ভাগনানি। ‘পিয়া কি […]

মতিঝিল আইডিয়াল এর অপহৃত ছাত্র উদ্ধার, দুই অপহরণকারী আটক

মতিঝিল আইডিয়াল স্কুলের দশম শ্রেণির অপহৃত এক ছাত্রকে মাদারীপুরের শিবচরের পদ্মা নদীর একটি চরে হত্যা চেষ্টাকালে স্থানীয়রা বাধা দিয়ে বাঁচিয়েছে। এ সময় স্থানীয়রা দুই অপহরণকারীকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে। অপহৃত ছাত্র মিজানুর রহমান মতিঝিল আইডিয়াল স্কুলের রামপুরা বনশ্রী শাখার দশম শ্রেণির ছাত্র। আর অপহরকারীরা ওই একই এলাকার সিগারেট ও বাদাম বিক্রেতা। জানা যায়, ঢাকার […]

বিজ্ঞাপনের নিত্যনতুন কৌশল খুঁজছে তামাক কোম্পানিগুলো

সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আড়ালে বিজ্ঞাপনের নিত্যনতুন কৌশল খুঁজছে তামাক কোম্পানিগুলো। বিশেষজ্ঞরা মনে করেন, জনসেবা নয়, কর মওকুফের সুবিধা নিয়ে কৌশলে তামাক চাষ সম্প্রসারণের কাজে ব্যবহার হচ্ছে এ খাতের অর্থ। কুষ্টিয়া সদরে পানিতে আর্সেনিক না থাকলেও একটি তামাক কোম্পানী জেলাপ্রশাসক কার্যালয়ে বসিয়েছে এই বিশুদ্ধকরণ প্ল্যান্ট। ঝিনাইদহের এই আইপিএম ক্লাবটি গত ছয় বছরে মাত্র একবার ২৫জন কৃষককে […]

বিএনপি প্রতিনিধির ভিসা বাতিল; মোদির বিস্ময়

বিএনপি প্রতিনিধির ভিসা বাতিল, মোদির বিস্ময় খবরটি যখন নরেন্দ্র মোদির কাছে পৌঁছায় তখন তিনি বিস্ময় প্রকাশ করেন। বলেন, এ কোন ভদ্রতা! এ কোন শিষ্টাচার? দাওয়াত করলাম আমরা। দায়িত্ব তো আমাদের। কোন যুক্তিতে ভিসা বাতিল করলো ভারতীয় হাইকমিশন। তারা তো আমাদের মতামত নিতে পারতো। গেল বছরের শেষের দিকের ঘটনা। বিজেপির এক বিশেষ বৈঠকে বিএনপিকে আমন্ত্রণ জানানো […]

রাজধানীতে কমছে জলাশয়, ধরা ছোঁয়ার বাইরে ভুমি দস্যুরা

রাজধানীতে পুকুর বা জলাশয়ের সংখ্যা খুবই কম। যা-ও বা আছে নাদী, খালের মত সেগুলো ও চলে যাচ্ছে ভূমি দস্যুদের দখলে। সংক্ষণের কথা থাকলেও আইনের ফাঁক গলে অপরাধীরা থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। এ অবস্থায় পুকুর, ডোবা, নালা, রক্ষায় স্বতন্ত্র জলাশয় সংরক্ষণ প্রতিষ্ঠান গড়ে তোলার দাবি জানিয়েছেন পরিবেশবিদরা। গৃহস্থলীর বর্জ্য, কল কারখানার আবর্জনা, রাস্তা নির্মাণের ইট-সুড়কি, […]

অবশেষে রানাও গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সাত খুন ও অপহরণের ঘটনায় পালিয়ে থাকা সাবেক র‌্যাব কর্মকর্তা এম এম রানাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে তাকে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা থেকে আটক করে আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারের পর পুলিশ তাঁকে নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছে। গ্রেপ্তারের উদ্দেশ্যে রাত ১২টার পর বিভিন্ন জায়গায় অভিযান শুরু করে পুলিশ। রাত […]

ইডেনের শিক্ষার্থীকে বেধড়ক পিটুনি দিল ছাত্রলীগ

রাজধানীর ইডেন কলেজে খাবার পানি নেয়াকে কেন্দ্র করে লিজা আক্তার নামের এক শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়েছে ছাত্রলীগ নেত্রীরা। লিজা কলেজের বাংলা বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্রী। শুধু মারধর করেই তারা ক্ষ্যান্ত হয়নি সেই ছাত্রীকে রাতেই হল থেকে বের করে দেয়ার জন্য সহকারী হল সুপারকে হুমকিও দিয়েছে। শনিবার রাতে কলেজের জেবুন্নেচ্ছা হলে এ ঘটনা ঘটে। কলেজ ও […]

কপোতাক্ষ খনন করে বানানো হচ্ছে খাল!

কপোতাক্ষ নদ খনন করে খাল বানানো হচ্ছে। খননকরা মাটি স্তূপ করে রাখা হচ্ছে নদের ভিতরেই। ফলে ভারী বৃষ্টি হলে মাটির স্তূপ ধসে ফের ভরাট হওয়ার আশঙ্কা রয়েছে নদটি। সাতক্ষীরার তালা ও কলারোয়া উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া নদের ২১ দশমিক ২৫ কিলোমিটারে খনন কাজ চলছে। প্রায় ৬২ কোটি টাকা ব্যয়ে খননের কাজে অভিযোগ উঠেছে দুর্নীতি […]

সরকারের সঙ্গে হেফাজতের সমঝোতা!

শেষ পর্যন্ত সরকারের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে হেফাজতে ইসলাম! অলিখিত ও অঘোষিত কিছু শর্তসাপেক্ষে বিপরীতমুখী অবস্থান থেকে সরে আসার বিষয়ে একমত এখন উভয়পক্ষই। সরকারের বিরুদ্ধে থাকা আগের অবস্থান থেকে সরে এসেছেন হেফাজতের আমির শাহ আহমদ শফী। সরকারের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে আমিরের অফিস ও হেফাজতের সদর দপ্তর হাটহাজারী মাদ্রাসা লিজ পেয়েছে ৪০ কোটি টাকা মূল্যের জমি। […]

পশ্চিমবঙ্গে তারকাদের জয়জয়কার

তালিকা ধরে পরপর দলীয় প্রার্থীদের নাম পড়ে যাচ্ছিলেন। কিন্তু এক জনের নাম বলার আগে রীতিমতো উৎফুল্ল হয়ে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঘাটাল কেন্দ্রের তৃণমূল প্রার্থী। নাম: দীপক অধিকারী।৫ মার্চ। ৩০-বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে বসে লোকসভা ভোটের প্রার্থী তালিকা সে দিন ঘোষণা করছিলেন তৃণমূল সুপ্রিমো। উচ্ছ্বসিত হয়ে ওই নামটা উচ্চারণ করে মমতা বলেন, “দীপক অধিকারী মানে […]

র‌্যাব বিলুপ্ত করলে চামড়াও থাকবে না: মেজর আক্তারুজ্জামান

সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামান বলেছেন, ”র‌্যাব বিলুপ্তির দাবি পাগলের প্রলাপ। র‌্যাবের এক মেজর বলেছেন, ১০ বছরে তারা দেড় লাখ অপরাধী গ্রেফতার করেছে। এরা না থাকলে আজ বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি চরম খারাপ পর্যায়ে যেত। র‌্যাব বিলুপ্ত করলে কাপড় না, চামড়াও থাকবে না।” বাংলাদেশ প্রতিদিন আয়োজিত ‘র‌্যাব  বিলুপ্তির দাবি ও বাস্তবতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ […]

নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে প্রদর্শন

কলকাতার এসকে মুভিজ ও বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের যৌথ প্রযোজনায় নির্মিত ‘আমি শুধু চেয়েছি তোমায়’ চলচ্চিত্রটি গত ৯ মে টাঙ্গাইলের দুটি প্রেক্ষাগৃহে এবং পরে ১৬ মে দেশজুড়ে মুক্তি দেয়া হয়। কিন্তু মুক্তির দেয়ার আগ মুহূর্তে চলচ্চিত্রটির বিরুদ্ধে যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণের নীতিমালা ভঙ্গের অভিযোগ ওঠে। এই অভিযোগের ভিত্তিতে গত ১৫ মে বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয় চলচ্চিত্রটির […]

জেনারেল মটরসকে ২৭২ কোটি টাকা জরিমানা

যুক্তরাষ্ট্রের গাড়ি প্রস্তুতকারি প্রতিষ্ঠান জেনারেল মটরসকে(জিএম) প্রায় ২৭১ কোটি ৭৭ লাখ টাকা জরিমান করা হয়েছে। নিজেদের তৈরি গাড়ির ত্রুটি বিষয়ে তথ্য জানাতে দেরি করায় এ জরিমানা করে দেশটির যানবাহন নিরাপত্তা প্রশাসন বোর্ড (এনএইচটিএসএ)। যুক্তরাষ্ট্রের পরিবহন সচিব ফক্স এক বিবৃতিতে এ জরিমানার ঘোষণা দেন। তিনি বলেন, “নিরাপত্তা অগ্রাধিকারভুক্ত বিষয়। আজকের এ ঘোষণা নিরাপত্তা ত্রুটি বিষয়ে দ্রুত প্রতিক্রিয়া জানাতে […]