বাংলাদেশ সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি পাচ্ছে বিএসএফ
বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তার বিরুদ্ধে বাহিনীর ভেতর ক্ষোভ ও অসন্তোষ ক্রমেই বাড়ছে। সম্প্রতি বিএসএফের এক অনুষ্ঠানে বিএসএফের সাবেক শীর্ষ কর্মকর্তারা প্রকাশ্যেই এর বিরুদ্ধে কথা বলেছেন। আর তাদের এসব কথাকে তুমুল করতালির মাধ্যমে সমর্থন জানিয়েছেন বিএসএফের বর্তমান অফিসাররা। ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ইতিপূর্বে বিএসএফের […]
জামায়াতের ২৮ মে দেশব্যাপী বিক্ষোভ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান বলেছেন, ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পবিত্র ‘শবে মেরাজের’ কারণে ২৭ মে মঙ্গলবারের পরিবর্তে ২৮ মে বুধবার পালিত হবে। দলটি সারাদেশে খুন, গুম ও অপহরণসহ আইন-শৃংখলা পরিস্থিতির চরম অবনতি ও জনবিচ্ছিন্ন সরকারের সীমাহীন ব্যর্থতার প্রতিবাদে এ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে। রোববার এক বিবৃতিতে তিনি এসব কথা […]
পানি আনতে দেরি করায় স্ত্রীকে খুন!
পানি আনতে দেরি করায় স্ত্রীকে হত্যা করলেন পাষণ্ড স্বামী৷ এমনই এক ঘটনা ঘটেছে ভারতের ছত্তিশগড়ের রায়পুরে। খবর অনুযায়ী মৃতা পুজা বাড়িতে খাবার তৈরি করছিলেন৷ এমন সময় তার স্বামী তাকে পানি আনতে বলেন৷ কিন্তু, খাবার পুড়ে যাওয়ার ভয়ে তা চুলার উপর থেকে নামিয়ে পানি দিতে তার কিছুটা দেরি হয়ে যায়। এ কারণে স্বামী তাকে বকতে থাকে। […]
সার্কাস বন্ধ করতে গিয়ে এমপির হাতে দুই ম্যাজিস্ট্রেট লাঞ্ছিত
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা আব্দুল হক ডিগ্রি কলেজ মাঠে অবৈধভাবে চলে আসা সার্কাস, জুয়া এবং অশ্লীল নৃত্য প্রদর্শনী বন্ধ করতে গিয়ে আজ রবিবার সন্ধ্যায় স্থানীয় সংসদ সদস্যের হাতে লাঞ্ছিত হয়েছেন জেলা কালেকটরেটের দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাঁদের কলেজের অধ্যক্ষের কক্ষে টেনে নিয়ে গিয়ে অসংখ্য মানুষের সামনে শারীরিকভাবে লাঞ্ছিত করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ […]
রাজধানীতে চলছে ফরমালিন মেশানো পণ্যের রমরমা ব্যবসা
রাজধানীর প্রায় প্রতিটি বাজারেই চলছে ফরমালিন যুক্ত পণ্যের ব্যাবসা। রাজধানীর মোহাম্মদপুরের টাউনহল কাঁচাবাজারকে ফরমালিন মুক্ত মার্কেট ঘোষণার পরেও অবাধে চলছে ফরমালিন মেশানো পণ্যের রমরমা ব্যাবসা। সকালে মার্কেটের মাছ আর ফলের দোকানে অভিযান চালিয়ে মাছে ফরমালিন মেশানোর প্রমাণ পায় পুলিশের ভ্রাম্যমাণ আদালত। তবে মাছ ব্যাবসায়ীরা দোকান ছেড়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। কাটা হচ্ছে […]
এবার ত্বকের নীচে বক্ষবন্ধনী
যৌবনের দেহ সৌষ্ঠব হারিয়ে দীর্ঘশ্বাস ফেলেন অল্প-বিস্তর সকলেই। পুরুষদের ক্ষেত্রে বিষয়টি কিছুটা বিলম্বিত হলেও নারীদেহে বয়সজনিত লক্ষণগুলি ফুটে ওঠে মধ্যবয়সে পৌঁছানোর ঢের আগেই। আর যৌবনের ভাটা শুধু ত্বকেই ভাজেই ফুটে ওঠে না, হ্রাস পায় বক্ষসৌন্দর্যও জানিয়ে দেয় তুমি বুড়িয়ে যাচ্ছ। স্তনের শিথিলতাই বুঝিয়ে দেয়, যৌবন এবার বিদায়লগ্নে। তাই বক্ষসৌন্দর্য্য নিয়ে দুঃশ্চিন্তায় ভুগতে দেখা যায় অনেক […]
কোনঠাসা র্যাব, অপরাধীরা বেপরোয়া
একের পর এক অভিযোগে র্যাব যখন কোনঠাসা ঠিক এই সুযোগ কাজে লাগিয়ে অপরাধীরা বেপরোয়া হয়ে ছিনতাই, ডাকাতি, খুনের মত ঘটনা ঘটিয়ে যাচ্ছে। বেড়ে গেছে চাঁদাবাজী,দখলদারিত্ব সহ বিভিন্ন অপরাধ। গত তিন দিনে র্যাবের টহল, চেকপোস্ট গতানুগতিক ভাবে কমে যাওয়ায় রাজধানীতে ৬ টি বড় ধরণের ছিনতাইয়ের ঘটনা ছাড়াও ফেনিতে প্রকাশ্যে গুলি করে আগুনে পুড়িয়ে হত্যার মত ঘটনা […]
একরাম হত্যাকান্ড : ‘সম্পৃক্ততা পাওয়া গেলে আমাকে আইনের আওতায় আনা হউক’
তিনি জানান, জয়নাল হাজারী ভাই কিসের ভিত্তিতে বলছে এই হত্যাকান্ডের সাথে আমি জড়িত তা আমি বলতে পারিনা। র্যাব ঢাকা থেকে যাদের আটক করেছেন তাদের মধ্যে আবিদ, সৈকত ও অনিক যুবদল কর্মী। তাদের সাথে আমাদের কোন সম্পৃক্ততা নেই। জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক জাহাঙ্গির আদেল, ফেনী পৌর কাউন্সিল ও ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহিল […]
বেসিক ব্যাংকের এমডিকে অপসারণ
দায়িত্বে অবহেলা ও ঋণ অনিয়মের দায়ে বেসিক ব্যাংকের এমডি ফখরুল ইসলামকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, চাকরিচ্যুতির আদেশে গভর্নর স্বাক্ষর করেছেন। কিছুক্ষণের মধ্যেই তা ব্যাংকে যাবে।
দৈনিক আমাদের কুমিল্লা অফিসে আওমীলীগ সন্ত্রাসীদের হামলা
কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক আমাদের কুমিল্লা অফিসে শনিবার গভীর রাতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ওই হামলার নেতৃত্ব দেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আইয়ুব আলী। তার নেতৃত্বে সন্ত্রাসীরা পত্রিকার বার্তা সম্পাদকসহ ৩ জনকে মারধর করে। এসময় আইয়ুব আলী পিস্তল উঁচিয়ে গুলি করে তাদের মেরে ফেলার হুমকি দেয়। এ খবর ছড়িয়ে পড়লে কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা বিক্ষুদ্ধ হয়ে […]
একরাম হত্যার পরিকল্পনাকারী জাহিদ আটক
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরাম হত্যার ‘মূল পরিকল্পনাকারী’ হিসেবে অভিযুক্ত জাহিদ হোসেন চৌধুরী জিহাদকে আটক করেছে পুলিশ। ফেনী মডেল থানা পুলিশ আজ সন্ধ্যা সাড়ে ছয়টার শহরের বারাহিপুর এলাকা থেকে তাকে আটক করে। জাহিদ হোসেন ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মোর্শেদ এ […]
পাবলিক বাসের যাত্রী আহমাদিনেজাদ
প্রতিবেদনের ছবি দেখে অবাক হয়ে ভাবছেন, এ কি সত্যিই মাহমুদ আহমাদিনেজাদ, ইরানের সাবেক প্রেসিডেন্ট? সংবাদ মাধ্যমগুলো আপনাকে জবাব দিচ্ছে, ‘হ্যাঁ’ ইনি ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদই, পাবলিক বাসের যাত্রী, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন গন্তব্যে! যুক্তরাষ্ট্রভিত্তিক দ্য ব্লেজসহ বেশ কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, বিশ্বের একসময়কার অন্যতম প্রভাবশালী প্রেসিডেন্ট তার আসল পেশা শিক্ষকতায় ফিরে গেছেন। ইঞ্জিনিয়ারিংয়ে […]
কবি নজরুলের ১১৫′তম জন্মবার্ষিকী আজ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশ পনেরতম জন্মবার্ষিকী আজ। তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নজরুলের পরিবার ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নজরুলের সমাধিতে প্রথমে আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরসহ দলের নেতৃবৃন্দ। বিএনপির পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত […]
ভাড়াটের ঘরে গোপন ক্যামেরা লাগিয়ে ঘনিষ্ঠ দৃশ্য ধারণ করে ইণ্টারনেটে
আশুলিয়ায় শিল্পাঞ্চলের একটি বাড়িতে ভাড়াটের ঘরে গোপন ক্যামেরা লাগিয়ে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণের অভিযোগ পাওয়া গেছে। ওই বাড়ির মালিকের ছেলে নাহিদের (৩০) বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শিল্পাঞ্চলের বাইপাইল ব্রিজ সংলগ্ন নামা বাজার এলাকার রেজাউদ্দিনের বাড়িতে। তবে এ ঘটনায় অভিযুক্ত নাহিদ প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাকে আটক করছে না এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। আর […]
গডফাদারদের ভিড়ে গডমাদার বড়মনি
ফেনী মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়লা জেসমিন মনি ওরফে বড়মনি আবারও আলোচনায়। ছেলে আবিদ র্যাবের হাতে গ্রেপ্তার ও এর আগে উপজেলা আওয়মী লীগ সভাপতি একরাম হত্যাকাণ্ড নিয়ে এই আলোচনা-সমালোচনা শুরু হয়। এর আগেও ছেলের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন বড়মনি। জানা যায়, বড়মনির বাবা আনসার বাহিনীতে চাকরির সুবাদে ফেনীর বাসিন্দা ছিলেন। তাদের […]