একরাম হত্যার নেপথ্যে দুই আওয়ামী লীগ নেতা

কাউকে বলা হয়েছিল ‘পলিটিক্যাল শোডাউন’ হবে। আর কেউ জানতেন, ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হককে অপদস্থ করা হবে। এভাবেই আওয়ামী লীগ নেতা একরামকে হত্যার জন্য উঠতি বয়সী অর্ধশতাধিক তরুণ-কিশোরকে ঘটনাস্থলে জড়ো করা হয়েছিল। তবে এদের মধ্যে হত্যার পরিকল্পনার কথা জানতেন অল্প কয়েকজনই। এঁদের জড়ো করা, অস্ত্র সরবরাহ ও পরিকল্পনা বাস্তবায়নে সমন্বয় করেছিলেন ফুলগাজী উপজেলা আওয়ামী […]

উল্টো গাড়ি ‘প্রতিরোধ ডিভাইস’ একদিনেই অকেজো!

উল্টোপথের গাড়ি প্রতিরোধের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের স্থাপিত ‘প্রতিরোধ ডিভাইস’ উদ্বোধনের একদিনের মাথায় প্রায় অকেজো হয়ে পড়েছে। এর ত্রুটির কারণে সঠিক পথে গিয়েও গাড়ির চাকা ফুটো হয়েছে। এছাড়া সারাদিন এক সার্জেন্টসহ পাঁচজন ট্রাফিক পুলিশকে দাঁড়িয়ে ডিভাইসটি পাহারা দিতে দেখা গেছে। শনিবার রাজধানীর হেয়ার রোডে সরেজমিনে দেখা যায় উল্টো পথের গাড়ি প্রতিরোধের জন্য […]

রাস্তায় লেন পদ্ধতি মানছে না কেউ

রাস্তায় লেন পদ্ধতি মানছে না কেউ। অনেক এলাকায় রাস্তায় লেনের দাগও মুছে গেছে। চালকের ইচ্ছে মতো যানবাহন চলাচল করছে ঢাকার রাস্তায়। ট্রাফিক পুলিশও এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নেয়ায় রিকশা চালকরাও রাস্তার প্রথম লেনে সুযোগ নিচ্ছে। অনেক হাঁকডাক দিয়ে ২০০৯ সালের শেষের দিকে এই লেন পদ্ধতি চালু হয়। গুরুত্বপূর্ণ তিনটি রাস্তায় লেন পদ্ধতি মেনে যান […]

ডেটিং করলেই পরীক্ষায় বেশি নম্বর!

ফেসবুক আর টুইটারের নেশা কাটাতে অভিনব এক উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রের বোস্টন কলেজের এক প্রভাষক। তিনি সিদ্ধান্ত নিয়েছেন, যে শিক্ষার্থীদের জুটি ডেটিংয়ে বাইরে ঘুরতে যাবে, তাদের তিনি অতিরিক্ত নম্বর দেবেন। তবে কেরি ক্রোনিন নামে ওই শিক্ষিকা ডেটিংয়ের জন্য কিছু নিয়ম বা বিধি-নিষেধও নির্ধারিত করে দিয়েছেন। শিক্ষার্থীরা নিজেদের মধ্যে চুমু খেতে পারবে না, শারীরিক সম্পর্কে জড়াতে পারবে […]

২৫ মিনিটের কিলিং মিশন যেভাবে সাজানো হয়

 মাত্র ২৫ মিনিট। লোমহর্ষক এক হত্যাকান্ড। এ যেন হলিউডের কোনো অ্যাকশন মুভি। মঙ্গলবার বেলা তখন আনুমানিক পৌনে ১১টা। উপজেলা চেয়ারম্যান একরামুল হক তার প্রাডো কারে করে ফেনী শহরের ব্যস্ততম একাডেমি সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় টেম্পো ও নসিমন গাড়ি দিয়ে তার গাড়ির গতিরোধ করে দুর্র্ধষ সন্ত্রাসীরা। শুরু হয় একের পর এক ককটেল বিস্ফোরণ। আতঙ্কে সাধারণ […]

‘আওয়ামী লীগের উপরের নির্দেশে একরাম খুন’

 শিবলু-জাহিদের পেছনে শক্তিশালী ব্যাকআপ ॥ ডেস্ক রিপোর্ট : ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরাম হত্যাকা-ের সঙ্গে জড়িত শিবলু ও জাহিদের পেছনে শক্তিশালী ব্যাকআপ রয়েছে বলে অভিযোগ করেছেন একরামের পরিবারের একজন সদস্য। তার অভিযোগ, একরাম খুন হয়েছে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল আর দলের উপর পর্যায়ের বাইরোটেশন (ধারাবাহিক) নির্দেশেই। একরামুল হক হত্যাকা-ের […]

থানার পাশেই নকল সিল ও পরিচয়পত্র তৈরির কারখানা

মাত্র ২০০ টাকার বিনিময়ে আইডি কার্ড মিলবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশি-বিদেশি নামি-দামি সব শিক্ষা প্রতিষ্ঠানের। ১০০ টাকায় বানানো যাবে সচিব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ডাক্তারসহ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার সিল। এমনকি পাসপোর্টে ভুয়া ভিসাও লাগানো যাবে। নিউ মার্কেট থানা সংলগ্ন নীলক্ষেত মার্কেটে অনেকটা প্রকাশ্যেই এ কার্যক্রম চললেও রহস্যজনক কারণে প্রশাসন নীরব। বরং এসব নিয়ে ঘাঁটাঘাঁটি করতে গেলে […]

নূর হোসেনের সঙ্গে একবার নয়, ৭ বার কথা বলেছি ঃ শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জে কোন কিছু ঘটলেই প্রকৃত বিষয় খতিয়ে না দেখে একটা মহল ও দু’-একটি গণমাধ্যম আমাদের পরিবারের দিকে অঙ্গুলি হেলন করে মিথ্যাচার করে। তাতে আমরা শঙ্কিত যে ভবিষ্যতেও বড় ধরনের অঘটন ঘটানোর চেষ্টা করা হবে। আগামী ২৬ জুন নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনের আগেও রফিউর রাব্বীকে গুম করে দিয়ে তাদের ফাঁসানোর […]

বেসিক ব্যাংকের অনিয়মে বিব্রত সরকার

বেসিক ব্যাংকে ঋণ কেলেঙ্কারি নিয়ে সরকারে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বেসিক ব্যাংকের গুলশান শাখা যা খুশি তা করছে। অবিলম্বে এ শাখা বন্ধ করে দেওয়া হবে। অর্থমন্ত্রী আরও বলেন, সোনালী ব্যাংকের পর এখন আরেকটি ব্যাংক বিপর্যয়ের দিকে এগোচ্ছে। আর তা হলো বেসিক ব্যাংক। জানা গেছে, শুধু অর্থমন্ত্রীই নন, সরকারের […]

বিজেপির জয় : বিএনপির আস্ফালনে গুরুত্ব দিচ্ছে না আ.লীগ

 কংগ্রেসের ওপর ভর করেই এতোদিন ক্ষমতা ধরে রেখেছে আওয়ামী লীগ। ভারতের নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির প্রভাব বাংলাদেশেও পড়বে। সেই সঙ্গে হাসিনা সরকারের জোর কমে যাবে বিএনপির এমন ধারণাকে পাগলের প্রলাপ বলে মনে করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতারা বলেন, বিএনপিও জানে এ বিজেপির সঙ্গে ৯৬ সালে আওয়ামী লীগ সরকারই গঙ্গার পানি চুক্তি করেছিল। কিন্তু […]

‘একের পর এক খুন গুম মানুষের ঘুম কেড়ে নিয়েছে’

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, নারায়ণগঞ্জে একের পর এক খুন গুম এই জেলার মানুষের ঘুম কেড়ে নিয়েছে। অসুস্থ রাজনীতি নারায়ণগঞ্জকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে। এই অপ রাজনীতি দূর করতে হবে। আজ রাতে শহরের টানবাজার এলাকাতে সাহারা ফাউন্ডেশন নামের একটি অরাজনৈতিক সংগঠনের মিলনায়তনে দলের নারায়ণগঞ্জ জেলা শাখার কর্মী সভায় এ কথা […]

নিজাম হাজারি : অস্ত্র ব্যবসায়ী থেকে সাংসদ

ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যাকা-ের পর ফেনীর সবচেয়ে আলোচিত নামটি হলো নিজাম হাজারি। একরাম হত্যার জন্য সরাসরি তাকেই দায়ী করছেন একরামের স্বজন ও সমর্থকরা। ফেনীর স্থানীয় লোকজন জানান, চিহ্নিত সন্ত্রাসী ও সাবেক সাংসদ জয়নাল হাজারির হাত ধরেই রাজনীতিতে প্রবেশ করেন নিজাম হাজারির। তবে এর আগেও আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতার ছত্রছায়ায় ছিলেন তিনি। […]

অসময়ে যমুনা-ব্রহ্মপুত্রের তীব্র ভাঙন

অসময়ে যমুনায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভাঙনও ব্যাপক আকার ধারণ করছে। গত ১৫ দিনের ভাঙনে ভূঞাপুরের গাবসারা ইউনিয়নের ৮টি গ্রামের প্রায় ৫০০ পরিবার গৃহহীন ও ১০০ একর ফসলি জমি যমুনার গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনকবলিত এসব নিরীহ মানুষ তাদের ঘরবাড়ি ও জিনিসপত্রও সরাতে পারছে না অর্থের অভাবে। এখন পর্যন্ত সরকারি কোনো […]

বাগেরহাটে বাস-মাইক্রোর সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ৭

মংলা-মাওয়া মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার তৈয়বের বটতলা এলাকায় আজ শনিবার সন্ধায় মাদারীপুরগামী রূপসী পরিবহন ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ কমপক্ষে ৭ জন ঘটনাস্থলে নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২ শিশু, ৩ জন নারী ও ২ জন পুরুষ রয়েছে। এ দুর্ঘটনার পর এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পুলিশ জানায়, চিতলমারীর একটি বিয়ে অনুষ্ঠান […]

হঠাৎ হাজারী!

শনিবার দুপুর প্রায় ১২টা। সুপ্রিম কোর্টের সব ফটকই বন্ধ। শুধু মাত্র মাজার সংলগ্ন ফটক দিয়ে পরিচয় জেনে সংবাদকর্মীদের প্রবেশ করতে দেয়া হচ্ছে। তবে প্রায় সকাল থেকে সুপ্রিম কোর্ট অঙ্গনে চলমান উত্তেজনায় ততক্ষণে ভাটা পড়েছে। হঠাৎ দেখা গেল জয়নাল হাজারীকে। ফটকের বাহিরে গাড়ি রেখে ভিতরে প্রবেশ করলেন হাজারী। ফটক থেকে অদূরে অবস্থিত মাজারে প্রবেশ করলেন তিনি। […]