সিলেটে অপরাধ দমনে নামছে ‘সিআরটি’ টিম

জঙ্গি নির্মূল, চোরাচালান বন্ধে সিলেটে কার্যক্রম শুরু করেছে পুলিশের বিশেষায়িত ইউনিট ক্রাইসিস রেসপন্স টিম- সিআরটি। তাদের নজরে থাকবে মোস্ট ওয়ান্টেড অপরাধীরাও। সোয়াতের আদলে গঠিত পুলিশের এই টিম জরুরি অভিযানে নামবে। গতকাল বুধবার সিলেটে সমাপনী মহড়া শেষে পুলিশের নতুন এই ইউনিটের কার্যক্রম শুরুর ঘোষণা দেন সিলেট মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার পরিতোষ ঘোষ। তিনি জানান- সিআরটি সিলেট […]
এফডিসির শুটিং ফ্লোর এখনো খালি

এফডিসিতে এখনো কাটেনি ঈদের আমেজ। তাই তো ফ্লোরগুলো এখনো বন্ধ। শুটিং না থাকার কারণে এফডিসির শুটিং ফ্লোর এখনো খালি। নেই কোনো পরিচালকের কণ্ঠে ক্যামেরা, লাইট, অ্যাকশনের ডাক। একটা সময়ই রাত-দিন শুটিং নিয়ে ব্যস্ত থাকতেন পরিচালকসহ শিল্পী-টেকনিশিয়ানরা। এখন সেই তুলনায় শুটিং আর এফডিসিতে তেমন হচ্ছে না।মাঝে কিছুটা সময় শুটিং হলেও বর্তমানে ঈদের ছুটির আমেজের কারণেই শুটিং […]
জনকল্যাণের জন্যই রাজনীতি ভোটের জন্য নয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ জনগণের কল্যাণে রাজনীতি করে, ভোটের জন্য নয়। ক্ষমতা আমাদের কাছে কোনো ভোগের বস্তু নয়, এটা আমাদের দায়িত্ব। গতকাল গণভবন থেকে ভিডিও কনফারেন্সে গোপালগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউট এবং গোপালগঞ্জের পার্শ্ববর্তী ৮ জেলার ২০ উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, […]
সড়ক দুর্ঘটনায় নিহত ৮

দেশের সড়ক-মহাসড়কে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গতকালও দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৮ জন। এসব ঘটনায় আহত হয়েছেন অর্ধশত। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে- স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া/সরাইল প্রতিনিধি জানান, ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বৈশামুড়ায় এনা পরিবহনের একটি বাস খাদে পড়ে ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২০ জন। গতকাল দুপুরে ঢাকা […]
আপত্তি নেই পূজার

এ পর্যন্ত বেশকিছু ছবিতে অভিনয় করেছেন পূজা চেরি। ছবিগুলো মুক্তির পর তার অভিনয়ের প্রশংসা করেছেন অনেক দর্শক। তবে ‘পোড়ামন টু’ ছবিতে অভিনয় করার পর সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছেন এই অভিনেত্রী। রায়হান রাফি পরিচালিত এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন সিয়াম আহমেদ। সামনে ‘দহন’ নামে একটি ছবি মুক্তি পাবে তাদের। সিয়ামের সঙ্গে দুই ছবিতে অভিনয় করলেন […]
পাবনায় নারী সাংবাদিক খুন

পাবনায় এক নারী সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম সুবর্ণা নদী (৩২)। তিনি জাগ্রত বাংলা অনলাইনের সম্পাদক ও প্রকাশক। তাছাড়া বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘আনন্দ টিভি’র পাবনা প্রতিনিধি এবং স্থানীয় পত্রিকাতে কাজ করতেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, পাবনা পৌর সদরের রাধানগর মহল্লায় আদর্শ […]
ভারতীয় সুপ্রিম কোর্ট ভিন্নমত গণতন্ত্রের রক্ষাকবচ

ভিন্নমত হলো গণতন্ত্রের রক্ষাকবচ। তাই ভিন্নমত প্রকাশের সুযোগ না দেয়া হলে গণতন্ত্রের এই রক্ষাকবচ বিস্ফোরিত হবে। বুধবার একটি পিটিশনের জবাবে ভারতের সুপ্রিম কোর্ট এই মন্তব্য করেছেন। ভারতের বিশিষ্ট বুদ্ধিজীবীদের বিরুদ্ধে সাম্প্রতিক গ্রেপ্তার অভিযানকে চ্যালেঞ্জ করে ওই পিটিশনটি দাখিল করা হয়। এর জবাবে প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের ওই বেঞ্চ বলেছে, গ্রেপ্তারকৃত বুদ্ধিজীবীদের জেলে […]
‘বিএনপির সঙ্গে আলাপ হবে’

জাতীয় ঐক্যের ব্যাপারে বিএনপির সঙ্গে আলাপ হবে বলে জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, দেশে এখন স্বৈরতন্ত্র চলছে। আমাদের লক্ষ্য হবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া। ডিসেম্বরের নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা উপস্থাপিকার এমন প্রশ্নে ড. কামাল বলেন, অংশগ্রহণমূলক হবে বলে আশা করি। কিন্তু আশা দেখি না। বেসরকারি টেলিভিশন ‘ডিবিসি নিউজ-এর টকশো ‘রাজকাহন’-এ গণফোরাম সভাপতি […]
নির্বাচনের আগে ডিসিদের ক্ষমতা বাড়ছে

জাতীয় নির্বাচনের আগেই ডিসিদের ক্ষমতা বাড়ানো হচ্ছে। এজন্য ফৌজদারি কার্যবিধির ২৫ ধারায় এক্স অফিসিও ‘জাস্টিস অফ দ্য পিস’ হিসেবে জেলা ম্যাজিস্ট্রেটদের নাম অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে। এমনটা হলে জেলা ম্যাজিস্ট্রেটরা (ডিসি) অপরাধ আমলে নেয়ার ক্ষমতা ফিরে পাবেন। ফলে বাড়বে ডিসিদের ক্ষমতা। পাশাপাশি মর্যাদাও আগের মতো ফিরে পাবেন। বিষয়টি নিয়ে কাজ করছে মন্ত্রিপরিষদ বিভাগ।এরই মধ্যে এ বিষয়ে […]
‘এশিয়ায়’ নিজেদের ব্যাটিং সেরা মানেন সৌম্য

এশিয়া কাপে বাংলাদেশের অন্যতম প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এ তিন দলের বিপক্ষে লড়াই করে এগিয়ে যেতে হবে বাংলাদেশকে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- এ তিন বিভাগেই দিতে হবে নিজেদের সেরাটা। ওই তিন দলের সঙ্গে লড়াই করতে হলে অন্য অস্ত্র হবে ব্যাটিং। এশিয়ার সেরা তিন দলের চেয়ে ব্যাটিংয়ে কতটা এগিয়ে বাংলাদেশ! দলের তরুণ ব্যাটসম্যান সৌম্য সরকার অবশ্য […]
বাংলাদেশ ০-১ শ্রীলঙ্কা হেরে প্রস্তুতি শেষ করলো বাংলাদেশ

নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে গতকাল অনুষ্ঠিত প্রীতি ম্যাচটি দেখতে গ্যালারিতে ছিল উপচে পড়া ভিড়। কিন্তু মাঠে উপস্থিত এসব সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারেননি মামুনুল-সোহেলরা। প্রীতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরেছে ১-০ গোলে। শেষ চার ম্যাচের মধ্যে এই প্রথম বাংলাদেশকে হারালো শ্রীলঙ্কা। ২০১৪ ও ২০১৬ সাল মিলিয়ে খেলা তিন ম্যাচের দুটিতে জিতেছিল বাংলাদেশ। অন্য ম্যাচটি ড্র হয়েছিল।লঙ্কানদের […]