জাপানিদের দীর্ঘায়ুর কারণ

জাপানিদের দীর্ঘায়ুর কারণ

বিশ্বের যেকোনো বড় দেশের অধিবাসীদের তুলনায় জাপানিদের বেশি দিন বাঁচতে দেখা যায়। জাপানি নারীরা গড়ে ৮৭ বছর ও পুরুষরা গড়ে ৮০ বছর বেঁচে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, তাদের এ দীর্ঘ জীবনের মাঝে ৭৫ বছরই কাটে কোনো ধরনের প্রতিবন্ধীতামুক্ত ও সম্পূর্ণ সুস্থ অবস্থায়।

বিজ্ঞানীরা জাপানীদের এই দীর্ঘায়ুর কারণ হিসেবে জাপানিদের খাদ্যাভ্যাসের কথা বলছেন। অনেক জাপানি আছেন যারা সারাটা জীবন সুশি ও শাকসবজি খেয়েই কাটিয়ে দেন। এছাড়া আধুনিক জাপানিদের প্রচণ্ড কাজের চাপের মাঝেও স্বস্তি এনে দেয় তাদের উচ্চমানের ও কম ক্যালরিযুক্ত খাবার। মাছ আর শাকসবজি দিয়ে তৈরি তাদের অসাধারণ খাবারগুলো তাদের জীবনের দৈর্ঘ্য অনেক বাড়িয়ে দেয়। আর এ খাবারগুলোর বেশিরভাগই সামান্য পরিমাণে দৃষ্টিনন্দন করে সাজানো হয়।

বিশেষজ্ঞদের কেউ কেউ জানাচ্ছেন, জাপানিদের প্রচলিত এ খাবারগুলোতে পেটের ক্যান্সার ও নানা জটিলতার ঝুঁকি কম থাকে। এসব খাবারে থাকে সামুদ্রিক উদ্ভিদ, শামুক ও অক্টোপাস।

তবে জাপানিদের দীর্ঘজীবনের একমাত্র কারণ কিন্তু কেবল খাবারই নয়। দ্বিতীয় যে কারণটি জাপানিদের দীর্ঘজীবন আনতে সহায়তা করে তা হলো বৃদ্ধদের মানসিক চাপ কম থাকা। জাপানি বুড়ো-বুড়িরা তাদের সন্তানদের কল্যাণে বৃদ্ধ বয়সে মানসিক শান্তিতে থাকে। তাদের সাধারণত আয়-ব্যয়, বিভিন্ন বিল ইত্যাদি নিয়ে চিন্তা করতে হয় না। ঐতিহ্যগতভাবেই জাপানিরা বয়স্কদের যত্ন করে। আর বয়স্করাও নাতি-নাতনিদের সঙ্গে সময় কাটাতে অভ্যস্ত।

 

আরো দেখুন

কার প্রেমে মগ্ন পূজা চেরী!

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী শহরের কোলাহল ছেড়ে সমুদ্রের অপার নীলিমায় হারিয়ে গেছেন। ব্যস্ত

সংঘাত নয়, প্রতিশোধ নয়—ভালোবাসার মধ্য দিয়ে সমাজ গড়তে চাই: রাষ্ট্রপতি

ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন— সংঘাত নয়, সংঘর্ষ নয়,

ইউক্রেন যুদ্ধ থামানোর আভাস দিলেন ট্রাম্প, পাঠাচ্ছেন জামাতা ও দূত

চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ অবসানের পরিকল্পনা নিয়ে মস্কো ও কিয়েভে যাচ্ছেন মার্কিন

বিশ্বজুড়ে বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি

বিশ্বজুড়ে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের মুখে পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি।

মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের রেশ কাটতে না কাটতেই এবার অবসরের ঘোষণা দিলেন

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ২৪ কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ