নারী শ্রমিকরা কতটা মূল্যায়িত!

ওরা নারী; ওরা শ্রমিক, ওরা অসহায়। সন্তান, সংসার ও জীবন বাঁচাতে ওরা হাড়ভাঙা কষ্ট করে। সংসারের রান্নাবান্না, ঘর গোছানো থেকে স্বামী, সন্তান, শ্বশুর-শাশুড়িসহ আত্মীয়-স্বজনদের আপ্যায়ন থেকে শুরু করে সব দিক খেয়াল রাখতে হয় একজন নারীকে। পাশাপাশি হতদরিদ্র পরিবারের একজন নারী হাতে নেয় রান্নার খুন্তির পরিবর্তে মাটি কাটার কোদাল, মাথায় নেয় মাটির ঝুড়ি। ঘরের বধূ সংসারের […]

লালবাগে বন্ধুর ঘুষিতে বন্ধু নিহত

রাজধানীর লালবাগে রতন নামের এক বন্ধুর ঘুষিতে প্রাণ গেল আব্দুস সালাম (৩৫) নামের আরেক বন্ধুর। এমন অভিযোগ করেছেন নিহতের স্ত্রী পারভিন বেগম। আব্দুস সালাম প্রথমে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।রোববার বিকেল ৪টায় লালবাগের ২২৪ নম্বর শহিদনগরে এ ঘটনা ঘটে।ঘটনার সত্যতা নিশ্চিত করে […]

রোনালদো থাকলে ভাল লাগবে- শাফিন আহমেদ

আজকের জার্মানি-পর্তুগাল ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো থাকলে ভাল লাগবে। শুনেছি আজকের ম্যাচে বেচারার খেলাটা অনিশ্চিত। তবুও আমি মনেপ্রাণে চাই তিনি আজ মাঠে নামুক। রোনালদোর জন্য আমার এমন কান্নাকাটি দেখে আবার কেউ ভুল বুঝবেন না। আমি এখনও জার্মানিতেই আছি, থাকবো। পর্তুগাল কিংবা রোনালদো নিয়ে আমার কোন টেনশন নেই। বরং আমি চাই আজকের ম্যাচে পর্তুগাল খেলে হারুক। কারণ, […]

শ্রুতির সাথে অশোভন আচরণ!

শুটিং করতে গিয়ে বেজায় ঝামেলায় পড়েছেন বলিউড অভিনেত্রী শ্রুতি হাসান। তার হোটেল কক্ষে ক্রমাগত ধাক্কা ও অশোভন কথা বলেছেন একই হোটেলের একজন অতিথি। মুসোরির এক হোটেলে গভীর রাতে এই অশোভন আচরণের ঘটনার মৌখিক অভিযোগ করেছেন তিনি। তার অভিযোগের তীর হরিয়ানার এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ ইতিমধ্যে প্রাথমিক তদন্ত সেরে নিয়েছে।শ্রুতি জানান, তিনি যে হোটেলে ছিলেন সেই […]

দুই নাটকের নাট্যকার নওশীন

নাটক লিখছেন অভিনেত্রী নওশীন। এর আগে তার ভাবনায় বেশ কিছু নাটক নির্মিত হয়েছিল। তবে এবার নিজেই নাটক লিখছেন বলে জানিয়েছেন তিনি।তিনি জানান, বর্তমানে তিনি দু’টি নাটক লিখছেন। এর মধ্যে নাম চূড়ান্ত না হওয়া একটির লেখা প্রায় শেষের পথে। এখন শুধু সম্পাদনার কাজটি বাকি। পরিবারের মা-বাবা ও মেয়ের কাহিনী নিয়ে এর প্রেক্ষাপট গড়ে উঠেছে।‘ইহান ক্রিয়েশনস’ নামের […]

ছাড় দেবে না ঘানা-যুক্তরাষ্ট্র

ফিফা র‌্যাংকিংয়ে ঘানার চেয়ে অনেকটাই এগিয়ে যুক্তরাষ্ট্র। আমেরিকানরা যেখানে ১৩তম অবস্থানে, সেখানে বস্ন্যাক স্টাররা ৩৭তম। তবে দুই দলের তিনবারের সাক্ষাতে র‌্যাংকিংয়ের প্রভাব লক্ষ করা যায়নি মোটেও। ইয়াঙ্কসদের বিপক্ষে সব ক’টি ম্যাচেই জয় নিয়ে মাঠ ছেড়েছে ঘানা। অ্যারিনা ডাস ডুনাসে আজ মুখোমুখি হচ্ছে ‘জি’ গ্রুপের চমকপ্রত্যাশী দুই দল ঘানা এবং যুক্তরাষ্ট্র। এমনিতে দুই দলের মুখোমুখি সাক্ষাৎ […]

শাইখ সিরাজের পরিকল্পনা ও পরিচালনায় আজ সিরাজগঞ্জে কৃষকের বিশ্বকাপ ফুটবল

কৃষি উন্নয়নের স্বপ্নদ্রষ্টা, ‘মাটি ও মানুষ’ এবং ‘হৃদয়ে মাটি ও মানুষ’-এর পরিকল্পক, পরিচালক, উপস্থাপক এবং গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের পরিকল্পনা ও পরিচালনায় আজ সিরাজগঞ্জের চরমালশাপাড়া গ্রামে অনুষ্ঠিত হবে ‘কৃষকের বিশ্বকাপ ফুটবল’। এবারের বিশ্বকাপ ফুটবল আসরের দুটি জায়ান্ট দল ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক কৃষকেরা দু’দলের জার্সি পরে ফুটবল খেলবেন আজ। ৭টি ক্যামেরা দিয়ে পুরো খেলাটি ধারণ […]

ফখরুলসহ ২৯ নেতার চার্জ গঠনের শুনানি ২৬ অক্টোবর

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ নেতার বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।সোমবার বেলা সোয়া ১১টায় চতুর্থ অতিরিক্ত দায়রা জজ হাবিবুর রহমান ভূঁইয়া এই দিন ধার্য করেন।আসামি পক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করলে আদালত এ দিন ধার্য করেন।আদালতে হান্নান শাহ, গয়েশ্বর রায়, হাবিবুন নবী সোহেল, এ্যানিসহ প্রায় ২০ […]

অঘটন না ঘটলে বিশ্বকাপ জমে না-শেখ মো. আসলাম

ব্রাজিল বা আর্জেন্টিনা কোনো দলেরই সাপোর্টার নন সাবেক তারকা ফুটবলার শেখ মো. আসলাম। তার প্রিয় দল স্পেন। ফাইনালে পছন্দের দল স্পেনকে দেখতে চান তিনি। তবে হোম গ্রাউন্ডের অ্যাডভান্টেজ ব্রাজিলকে এগিয়ে রাখবে ফাইনালের পথে, এমনটাই বিশ্বাস সাবেক এ তারকা ফুটবলারের। বাংলাদেশের বেশিরভাগ ফুটবল ফ্যানই ব্রাজিল অথবা আর্জেন্টিনার সাপোর্টার। এবারের বিশ্বকাপে আপনার পছন্দের দল কোনটি- জানতে চাইলে […]

খালেদা জিয়ার রিটের ফের শুনানি বুধবার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রিটের ফের শুনানি আগামী ১৮ জুন বুধবার দিন ধার্য করেছেন আদালত। এছাড়া কোর্ট কর্তৃপক্ষকে ২৪ ঘন্টার মধ্যে বাদী পক্ষকে রায়ের সত্যায়িত কপি সরবরাহের নির্দেশও দেন।  সোমবার বিচারপতি কাজী রেজা-উল-হক এ নির্দেশ দেন।বেগম খালেদা জিয়ার আইনজীবী এজে মো. আলী মামলার সত্যায়িত কপি হাতে না পাওয়ায় সময়ের আবেদন করায় বিচারপতি এ নির্দেশ […]

রমনা বোমা হামলা রায় ফের পিছিয়ে ২৩ জুন

রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় রায় ফের পিছিয়ে ২৩ জুন ধার্য করেছেন আদালত।সোমবার দুপুরে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন এ দিন ধার্য করেন।তিনি জানান, আজ এ মামলার রায় হওয়ার কথা ছিল কিন্তু রায়ের কপি লেখা সম্পূর্ন না হওয়ায় তারিখ পরিবর্তন করে ২৩ জুন ধার্য করা হয়েছে।এর আগে […]

ইরাকে উত্তেজনায় তেলের দাম বাড়ছে

ইরাকে ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনা ও সংঘাতের কারণে সরবরাহ বিঘ্নিত হতে পারে, এমন আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। এক সপ্তাহেই ব্যারেলপ্রতি দাম ৪ শতাংশের বেশি বেড়েছে৷সপ্তাহের শেষ কেনাবেচার দিন শুক্রবার প্রতি ব্যারেলের দাম বেড়ে ১১৪ মার্কিন ডলারে উঠেছে; যা বাংলাদেশের প্রায় নয় হাজার টাকার সমান (প্রতি ডলার ৭৯ টাকা হিসাবে)। বিগত নয় […]

বেনজেমার জোড়া গোলে ফ্রান্সের জয়

হার দিয়ে শুরু হলো হন্ডুরাসের বিশ্বকাপ। ফ্রান্সের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে দলটি। তিন গোলের দুটি করেছেন করিম বেনজেমা। একটি গোল ছিলো আত্মঘাতী। ম্যাচটিতে হেরে গেলেও দারুণ খেলেছে হন্ডুরাস। বিশেষ করে দ্বিতীয়ার্ধে ১০ জনের দল নিয়ে খেলেও ফ্রান্সকে ভালোভাবেই সামলেছে তারা। ম্যাচের শুরু থেকে নিজেদের রক্ষণভাগকে দুর্ভেদ্য দুর্গের মতো করেই দেখায় হন্ডুরাস। ফ্রান্সের একের পর আক্রমণ […]

প্রথমার্ধে হতাশ করলো আর্জেন্টিনা

বসনিয়া হার্জেগোভিনা এবারই প্রথম বিশ্বকাপে এসেছে। এই দলের বিপক্ষে খেলতে নেমে সুবিধা করতে পারেনি আসরের অন্যতম ফেভারিট আর্জেন্টিনা। ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটে এগিয়ে গেলেও আলবিসেলেস্তেরা প্রভাব বিস্তার করে খেলতে পারেনি। এগিয়ে যাওয়াটাও ছিলো বসনিয়ার ডিফেন্ডারের আত্মঘাতী গোলের কল্যাণে! মেসি- আগুয়েরো জুটির উপর যতোটা নির্ভর করেছিলো আর্জেন্টিনার সমর্থকরা, তার সিকি ভাগও মাঠে দেখাতে পারেননি এ দুজন। […]

পণ্য রপ্তানি আয় ঊর্ধ্বমুখী

গত বছরের শেষ ছয় মাসের রাজনৈতিক অস্থিরতায় কম-বেশি সবাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিঘ্নিত হয়েছে দেশের ব্যবসা-বাণিজ্য। তার পরও ব্যবসায়ীরা হাল ছাড়েননি। হরতাল ও অবরোধ কর্মসূচির মধ্যেও তাঁরা পণ্য রপ্তানি সচল রেখেছেন। আর এ জন্যই রপ্তানি আয় এখনো সন্তোষজনক ধারাতেই আছে। চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম ১১ মাস, অর্থাৎ জুলাই-মে মাসে রপ্তানি আয় হয়েছে দুই হাজার ৭৩৭ কোটি […]