জাতীয় পরিচয়পত্র হারালে জরিমানা চার হাজার টাকা!
অনলাইনে ভোটার হওয়ার সুযোগ দিতে চাইছে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া নতুন স্মার্টকার্ড (জাতীয় পরিচয়পত্র) পরপর দুবার হারালেই কার্ড সংগ্রহে ভোটারকে জরিমানা দিতে হবে দুই থেকে চার হাজার টাকা। দেশের সব নাগরিকের হাতে স্মার্টকার্ড তুলে দিতেই নির্বাচন কমিশন জাতীয় পরিচয়পত্র বিধিমালায় এসব বিধান রেখে সংশোধনী আনতে আইন মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠিয়েছে। ইসি সূত্র জানিয়েছে, প্রথমবারের মতো […]
কিশোর থেকে কিশোরী
শাহজাদুর উপজেলার মাকড়কোলা গ্রামের দিনমজুর আবদুস ছালামের ছেলে আবদুল কাদের (১৫) কিশোরীতে পরিণত হয়েছে। তার নাম এখন ফাতেমা খাতুন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শুক্রবার গ্রামের মসজিদের ইমাম ডেকে তার নাম পরিবর্তন করা হয়েছে। গাইনি বিশেষজ্ঞ ডা. ফরিদা খাতুন জানান, মূলত সে মেয়ে হয়েই জন্ম নেয়। ছোটবেলায় তার শরীরে পুরুষের হরমোন ‘অ্যান্ট্রোজেন’ বেশি থাকায় ছেলেদের […]
ফুলবাড়িয়া শিক্ষকের নির্মমতায় শিক্ষার্থী হাসপাতালে
ময়মনসিংহের ফুলবাড়িয়া জেলার পলাশীহাটা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে তুচ্ছ ঘটনায় দশম শ্রেণির ছাত্র আবু রায়হানকে নির্মমভাবে পিটিয়ে আহত করেছে বিদ্যালয়ের এক শিক্ষক। গুরুতর আহত শিক্ষার্থীকে রোববার রাতে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। আবু রায়হান নিশ্চিন্তপুর গ্রামের আমিনুল ইসলামের ছেছে। ঐ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, শনিবার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র আকাশের সঙ্গে রায়হানের বন্ধু মারুফের […]
আসছে ২ লাখ ৫২ হাজার কোটি টাকার বিশাল ঘাটতি বাজেট
জনতুষ্টিকে সামনে রেখে অর্থসঙ্কট সত্ত্বেও বড় বাজেট নিতে যাচ্ছে সরকার। তাই রেকর্ড ঘাটতি থাকছে আগামী অর্থবছরের (২০১৪-১৫) বাজেটে। বর্তমান অর্থবছরের বাজেট থেকে ১৩ শতাংশ প্রবৃদ্ধি ধরে আগামী বাজেটের সম্ভাব্য আকার নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৫২ হাজার ২৫১ কোটি টাকা। বাজেটে ঘাটতিই থাকবে ৬৭ হাজার ৩০০ কোটি টাকা, যা জিডিপি’র ৫ শতাংশ। এডিপি’র আকার প্রাক্কলন […]
ইতালিতে সিটি নির্বাচনে তিন বাংলাদেশি
এই প্রথম বারের মতো ইতালির ভিসেন্সাতে পৌর সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন তিন বাংলাদেশি। প্রার্থীদের নির্বাচনী প্রচারনাও চলছে বেশ। আগামী ২৫ মে ইতালির ভিসেন্সার মন্তেক্কিও মাজ্জরে সিটি করর্পোরেশন নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে ভিসেন্সার ভোটারদের মধ্যে চলছে আনন্দ ও উদ্দিপনা। কারন এই প্রথম বারের মত বাংলাদেশী ৩জন কাউন্সিলর পদে প্রতিদন্দিতা করতে যাচ্ছে। এই নির্বাচনে ফরছা […]
নূর হোসেনের সহযোগী আটক
সাত খুনের মামলার অন্যতম আসামি নূর হোসেনের সহযোগী রফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানাধীন আজিদপুর এলাকায় অভিযান চালিয়ে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে তাকে আটক করা হয়। জেলা পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রফিকুল ইসলাম পরিবহন সেক্টরের চাঁদাবাজ। নূর হোসেনের পক্ষে সে এ চাঁদা সংগ্রহ […]
বাজারছাড়া দামের সরকারি ফ্ল্যাট থেকে টাকা প্রত্যাহারের হিড়িক
স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য নির্মিত সরকারি ফ্ল্যাটের দাম বাজারছাড়া হওয়ায় জামানতের টাকা তুলে নেওয়ার হিড়িক পড়েছে। ফ্ল্যাট বরাদ্দ পাওয়ার পরও অনেকে টাকা তুলে নিয়েছেন; অনেকে তোলার জন্য আবেদন করেছেন। আবার নতুন যেসব প্রকল্পে ফ্ল্যাটের জন্য আবেদন আহ্বান করা হচ্ছে, সেগুলোতে তেমন সাড়া মিলছে না। তিন-চারবার বিজ্ঞপ্তি দিয়েও ফল পাওয়া যাচ্ছে না। জানা যায়, […]
পিটের হাত ধরেই ফিরছেন জোলি
হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি নিশ্চিত করেছেন, যে তিনি এবং তার দীর্ঘদিনের সঙ্গী ব্রাড পিট একই ছবিতে কাজ করবেন। আর যদি তাই হয় তাহলে ২০০৫ সালের মিঃ অ্যান্ড মিসেস স্মিথ ছবির পর আবার এক সঙ্গে রুপালি পরদায় দেখা যাবে এ জুটিকে। এস শোবিজের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ৩৮ বছর বয়সি এই অভিনেত্রী আবার তার অভিনয় জগতে ফিরে আসতে […]
র্যাব এখন বাংলাদেশের জন্য আতঙ্ক হয়ে গেছে-খালেদা
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবারো র্যাব বিলুপ্তির দাবি জানিয়ে বলেন, “র্যাবকে বিলুপ্তি না করা হলে এর বিরুদ্ধে আন্দোলন শুরু হবে। কারন র্যাব এখন বাংলাদেশের জন্য আতঙ্ক হয়ে গেছে। তারা যতদিন থাকবে ততদিন মানুষের মধ্যে শান্তি থাকবে না।” সোমবার রাত সোয়া ৯টায় শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম […]
ভারতে ভোট শেষ
শেষ হলো ভারতের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ। এখন ফলের অপেক্ষায় পুরো ভারত। প্রশ্ন একটাই- কে আসছেন ক্ষমতায়? মোদি, না রাহুল? নাকি মমতা, মায়াবতী অথবা অরবিন্দ কেজরিওয়াল? দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে নয় দফায় ভোট গ্রহণ হলো ভারতে। এবার দেশটির ১৬তম সাধারণ নির্বাচনের মাধ্যমে রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক […]
বুধবার আ.লীগের ‘অগ্নিপরীক্ষা’!
ভাবমূর্তি-সংকটসহ কিছু জটিল বিষয়ে সিদ্ধান্ত নিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ বুধবার ‘অগ্নিপরীক্ষার’ মুখোমুখি হচ্ছে। নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনসহ সারা দেশে গুম, খুন ও অপহরণের ঘটনা বৃদ্ধি এবং এর সঙ্গে দলের প্রভাবশালী কোনো কোনো নেতার সংশ্লিষ্টতার বিষয়টি এদিন আলোচনা হবে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায়। কার্যনির্বাহী সংসদের এক সদস্য রাইজিংবিডিকে জানান, প্রধানমন্ত্রী এবং দলীয় সভানেত্রীর উপস্থিতিতে আলোচনা […]
তদন্ত একই বৃত্তে
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় জড়িতদের সন্ধানে পুলিশের নানামুখী প্রচেষ্টায় কার্যত কোনো সফলতা আসেনি। সন্দেহভাজন ২১ জনকে জিজ্ঞাসাবাদে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন বলে তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা দাবি করেছেন। তবে নাগাল মেলেনি এজাহারভুক্ত একজন আসামিরও। এই অপহরণ ও হত্যার ঘটনায় র্যাব-১১-এর তৎকালীন তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ প্রস্তুতি নিলেও গতকাল রাত পর্যন্ত তাঁদের হেফাজতে নেওয়া হয়নি। এদিকে গতকাল […]
শেষ পর্যন্ত বিড়ালের সঙ্গে বনি কাপুর!
বলিউডের অভিনেত্রী বনি কাপুর পর্দায় রোমান্স দৃশ্যে অভিনয় করে সুনাম কামিয়েছেন। কিন্তু বাস্তবে তিনি তাঁর রুপালি পর্দার জগতের চরিত্র থেকে ভিন্ন। বাস্তব জীবনে তিনি রোমান্সের সংকটে ভুগছেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস। বনি ২০১৩ সালের সিনেমা ‘শুধ দেশি রোমান্স’-এর মাধ্যমে বলিউডে পদার্পণ করেন। বনি জানান, তাঁর জীবনে কোনো রোমান্স ঘটেনি। আর এর কারণ হিসেবে […]
যুক্তরাষ্ট্রের বাজারে ক্ষতির মুখে প্লাস্টিক শিল্প
যুক্তরাষ্ট্রের বাজারে গত বছর বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধার (জিএসপি) বাতিল হওয়ায় সরাসরি ক্ষতির মুখে পড়েছে দেশের প্লাস্টিক খাত। আবার সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় এ খাতে লোকসান হয়েছে চার হাজার কোটি টাকা। তা ছাড়া আমদানীকৃত প্লাস্টিকপণ্যে শুল্ক হার কম থাকায় চাপে আছেন স্থানীয় ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে সম্ভাবনাময় এ শিল্পের বিরাজমান সমস্যা কটিয়ে উঠতে বাজেটেই পদক্ষেপ গ্রহণের […]
২১ লাখ টাকার পণ্য নিলামে বিক্রি হলো দেড় লাখ টাকায়!
প্রায় ২১ লাখ টাকার সুপারি ও তেঁতুল নিলামে বিক্রি করা হলো মাত্র দেড় লাখ টাকায়। গতকাল রবিবার রৌমারী বিজিবি সদর কম্পানি ক্যাম্পে ওই নিলাম কার্যক্রমে ১১ টন তেঁতুল ও ৩৪৭ কেজি সুপারি (কাচা) মাত্র দেড় লাখ টাকায় বিক্রি করায় এলাকার জনমনে সমালোচনার ঝড় উঠে। অভিযোগ উঠেছে প্রকাশ্যে নিলামে ৪২ জন ব্যবসায়ীর অংশগ্রহণ দেখালেও বাস্তবে ছিল […]