ক্ষমা চাইলেন শাকিব খান

shakib khan 04

চিত্রনায়ক শাকিব খান তাঁর বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন। আজ সন্ধ্যায় বিএফডিসির (বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশন) বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে চলচ্চিত্র-সংশ্লিষ্ট ১২টি সংগঠনের কাছে ক্ষমা চান এই ঢালিউড অভিনেতা। আজ রোববার সন্ধ্যায় শাকিব খানকে এফডিসিতে ডেকে আনেন চিত্রনায়ক আলমগীর। আলমগীরের আহ্বানে সাড়া দিয়ে শাকিব বাংলাদেশ শিল্পী সমিতির কার্যালয়ে যান। সেখানে গিয়ে আলমগীরের […]

আগস্টে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

BCB CA logos

আগস্টেই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। এ সময় বাংলাদেশের বিপক্ষে দু’টি টেস্ট খেলবে অজিরা। পূর্ণাঙ্গ সফরসূচি এখন পর্যন্ত চূড়ান্ত করা না হলেও চূড়ান্ত হয়েছে টেস্টের সম্ভাব্য ভেন্যু। জানা গেছে ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া সিরিজের দু’টি টেস্ট ম্যাচ। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ […]

পি এস এলে দল বাড়ছে

PSL

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এতদিন দলের সংখ্যা ছিলো পাঁচ। কিন্তু আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টটির তৃতীয় সংস্করণে যোগ হচ্ছে আরও একটি দল। ইতিমধ্যে ষষ্ঠ দলটির জন্য দরপত্র আহবান করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগ্রহী পক্ষকে আগামী ৩০ মে’র মধ্যে পিসিবির কাছে প্রস্তাব পাঠানোর জন্য বলা হয়েছে। আগের দুই আসরে পিএসএল মাতিয়েছে পাঁচ দল-  লাহোর কালান্দার্স, […]

রমজান উপলক্ষে ১৫ মে পণ্য বিক্রি শুরু করবে টিসিবি

SwadeshNews24 logo

আসন্ন রমজান মাস উপলক্ষে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ১৫ মে থেকে খোলা বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান আবু সালেহ মো. গোলাম আম্বিয়া। ৩০ এপ্রিল রোববার এক পর্যালোচনা সভায় এ তথ্য জানান তিনি। নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। […]

আয়কর সীমা সোয়া ৩ লাখ করার প্রস্তাব

SwadeshNews24 logo

আগামী অর্থবছরের বাজেটে ব্যক্তি আয়ের করসীমা সোয়া তিন লাখ টাকা করার প্রস্তাব দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই)। ৩০ এপ্রিল রোববার রাজধানীর শেরে বাংলা নগরের বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র অনুষ্ঠিত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত এক প্রাক বাজেট আলোচনায় এ প্রস্তাব দেয় সংগঠনটি। করসীমা ছাড়াও পোশাক রফতানির ক্ষেত্রে […]

হঠাৎ দেশে ফিরছেন মাশরাফি

Mashrafi swadeshNews24

ইংল্যান্ড গিয়ে মাত্র দুদিন অনুশীলন করতে পেরেছেন। এরপরই দেশের পথে মাশরাফি বিন মুর্তজা। হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে স্ত্রী। খবর পেয়ে বাংলাদেশ অধিনায়ক রওনা হয়েছেন দেশে।  শনিবার সকালে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন মাশরাফির স্ত্রী সুমনা হক। এক পর্যায়ে জ্ঞানও হারান। দ্রুতই তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। খবর পেয়ে শনিবার ইংল্যান্ড সময় সন্ধ্যায় দেশের উদ্দেশ্যে রওনা দেন […]

হিরো আলমের হিরোগিরি শেষ।

hero

রায়হান কবির, স্বদেশ নিউজ ২৪.কমঃ শিরোনাম দেখে অবাক হবার কিছু নেই, এটি একটি সিনেমার দৃশ্য।  বুলবুলি নামের এক মেয়েকে কিছু বখাটে ছেলে উত্তপ্ত করছিল, ঘটনাচক্রে সেখানে হাজির হন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তারকা হয়ে ওঠা হিরো আলম খ্যাত আশরাফুল আলম।   বখাটেদের সঙ্গে কাটাকাটির এক পর্যায়ে, আলম বখাটেদের মারধর করেন। পুলিশ হাজির হন, আলমকে আটক করা […]

৭ মে চ্যাম্পিয়ন্স ট্রফির সিদ্ধান্ত জানাবে ভারত

bcci ct

স্বদেশনিউজ২৪,রাফিঃ আগামী সাত মে স্পেশাল জেনারেল মিটিং (এসজিএম) ডেকেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সেদিনের সভা শেষেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত অংশ নিবে কিনা তা চূড়ান্ত হবে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআই-এর এক শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার দুবাইতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভায় ভোটাভুটিতে ভরাডুবি […]

প্রাকৃতিক দুর্যোগ ও ব্লাস্ট রোগে ক্ষতিগ্রস্ত কয়েক লাখ কৃষক

Haor

স্বদেশনিউজ২৪,রাফিঃ ভারি বর্ষণ, পাহাড়ি ঢল ও জলাবদ্ধতা সব মিলে সৃষ্ট বন্যায় হাওরাঞ্চলে বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও কোথাও কোথাও ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে ধান। এতে করে কয়েক লাখ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুসারে, চলতি বোরো মৌসুমে দেশের ৬৪ জেলায় মোট ৪৮ লাখ হেক্টর জমিতে বোরো চাষাবাদের লক্ষ্য নির্ধারণ […]

প্রশাসনে পদোন্নতি ও পদায়নে সুবিধাভোগীদের জয়জয়কার!

sochibaloy 1

স্বদেশনিউজ২৪,রাফিঃ চারদলীয় জোট সরকারের আমলের সুবিধাভোগী অনেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে এখন রয়েছেন। অন্যদিকে ওই সরকারের আমলে মেধাক্রমে প্রথমদিকে থেকেও আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ও একসময় ছাত্রলীগ করেছেন এ বিবেচনায় যারা বার বার পদোন্নতি বঞ্চিত হয়েছেন। পদোন্নতি পাওয়া একাধিক কর্মকর্তারা এমন অভিযোগ করেছেন। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, রেল সচিব ফিরোজ সালাহ উদ্দীন ১৯৮২ বিশেষ ব্যাচের […]

হাওরাঞ্চল পরিদর্শনে রোববার সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা !

PM 5

স্বদেশনিউজ২৪,রাফিঃ বন্যাকবলিত হাওরাঞ্চল পরিদর্শনে ৩০ এপ্রিল রোববার সুনামগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরে পৌঁছাবেন তিনি। সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শাল্লায় পৌঁছে উপজেলার পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং এরপর স্থানীয় শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ে প্রাথমিকভাবে ২২২টি পরিবারকে ত্রাণ সহায়তা তুলে দেবেন। বিকেলে তিনি রাজধানীতে […]

জলবায়ু চুক্তি ইস্যুতে যুক্তরাষ্ট্রের রাস্তায় হাজারো মানুষের প্রতিবাদ !

Climate issue 1

স্বদেশনিউজ,রাফিঃ যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে আনার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের রাস্তায় প্রতিবাদ র‍্যালি করছে কয়েক হাজার মানুষ। তাদের দাবি, প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র যেন সরে না আসে। ৩০ এপ্রিল রোববার বিবিসি বাংলা’র এক প্রতিবেদনে এ সব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় যে প্যারিস […]

ফিরছেন চমক নিয়ে

63507 e8

নানা আলোচিত ঘটনা শেষে এবারের বাংলা নববর্ষের প্রথম বিকালে একসঙ্গে সময় কাটিয়েছেন অপু বিশ্বাস, শাকিব খান ও তাদের একমাত্র সন্তান আব্রাহাম খান জয়। এরপর শাকিব পাবনায় ‘রংবাজ’ ছবির শুটিংয়ে চলে যান। তবে মাঝে দু’দফা ঢাকায় আসেন তিনি। এ সময় কি অপু ও শাকিবের মধ্যে দেখা বা কথা হয়েছে? এমন প্রশ্নের জবাবে অপু বিশ্বাস  বলেন, দেখা […]

সহিংসতায় উত্তাল ব্রাজিল

63557 brajil

২০ বছরের মধ্যে প্রথম অবরোধ পালিত হওয়ার পরপরই সহিংসতা ছড়িয়ে পড়েছে ব্রাজিলে। রিও ডি জেনিরো সিটি সেন্টারে যানবাহনে অগ্নিসংযোগ করা হয়। ভাঙচুর করা হয় দোকানপাট। বিবিসির খবরে বলা হয়, দিনের বেশিরভাগ সময় অবরোধ শান্তিপূর্ণই ছিল। জনসাধারণ অনেকে বাড়িঘর ছেড়ে বের হননি। দেশজুড়ে স্কুল ও ব্যাংকগুলো ছিল বন্ধ। প্রস্তাবিত পেনসন সংস্কারের প্রতিবাদে অবরোধের ডাক দিয়েছিল ট্রেড […]

এতিমখানায় দেয়া যাবে ত্রাণের চাল

63550 chal

বন্যা, নদী ভাঙন বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগে দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে জিআর চাল বরাদ্দ বা বিতরণ করা হয়। এমনটাই ছিল এতদিনের নিয়ম। কিন্তু নতুন করে সরকারি বা বেসরকারি এতিমখানা/ লিল্লাহবোর্ডিং/শিশুসদন/অনাথ আশ্রম/মুসাফিরখানা/বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে জিআর চাল বরাদ্দ বা বিতরণের নিয়ম করা হয়েছে। এর মাধ্যমে জেলা প্রশাসকরা (ডিসি) প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে এসব প্রতিষ্ঠানের বরাবরে জিআর […]