বাড্ডার ইউলুপ খুলছে আজ

রাজধানীর মেরুল বাড্ডার ইউলুপ চালু হচ্ছে। আজ শনিবার বিকেল ৫টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইউলুপ উদ্বোধন করবেন।গতকাল শুক্রবার রাজউকের প্রকল্প পরিচালক (হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্প) জামাল আখতার ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, মেরুল বাড্ডার ইউপুলটির উদ্বোধনের সব প্রস্তুতি শেষ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করবেন।

এ জন্য আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি।এদিকে প্রকল্প সংশ্লিষ্টরা আশা করছেন, বাড্ডার ইউলুপটি চালু হলে হাতিরঝিল থেকে রামপুরা, বনশ্রীগামী যানবাহন সহজেই ঘুরতে পারবে। এতে প্রগতি সরণির বাড্ডা এবং রামপুরা এলাকার যানজট অনেকটাই কমবে।জানা গেছে,  বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ ইঞ্জিনিয়ারিং শাখা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এই প্রকল্প বাস্তবায়নে কাজ করেছে। নির্মাণকাজের দায়িত্বে ছিল স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড। এই ইউলুপটি নির্মাণে ব্যয় হয়েছে ৪০ কোটি টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ সহ প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির