এমআইটির উড়ন্ত গাড়ি!

sbyq313f_6217এমআইটি একদল গবেষক টেরাফুগিয়া নামের একটি কোম্পানীর সাথে যৌথভাবে কাজ করছে। এই কোম্পানীটি বিগত কয়েক বছর যাবত উড়ন্ত গাড়ি তৈরির চেষ্টা করছে।

এমআইটির সাথে যৌথভাবে তৈরি করা এই উড়ন্ত গাড়ির প্রক্রিয়াটি হলো ট্রাঞ্জিশন কার প্লেন। টেরাফুগিয়া কোম্পানীটি পূর্বে যে উড়ন্ত গাড়িটি তৈরি করেছিল তার জন্য একটি ১৭০০ ফুট লম্বা রানওয়ের দরকার ছিল। কিন্তু নতুন প্রক্রিয়ায় তারা এমআইটির সাথে যৌথভাবে এর রানওয়েটি বাদ দিয়ে যেকোনো স্থান থেকে আকাশে উড়তে সক্ষম এমন গাড়ি চিন্তা করছে।

টিএফ-এক্স হিসেবে চিহ্নিত করা হচ্ছে নতুন গাড়িটিকে। এটি অনুভূমিকভাবে আকাশে উড়তে এবং নামতে সক্ষম। এর নকশার ক্ষেত্রে আকাশে উড়ার ম্যাকানিজমটি গ্রহণ করা হয়েছে মিলিটারি বিমান ভি-২২ অস্প্রে থেকে।

এর মধ্যে থাকবে রিচার্জেবল ব্যাটারী। এছাড়া আরো কিছু বড় ধরনের পরিকল্পনা রয়েছে টিএফএক্স নিয়ে যেমন অটোমেটিক ড্রাইভিং যেখানে কোন চালক থাকবে না। এটি স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট ব্যবস্থায় যাত্রা শুরু করে গন্তব্যে পৌছে যাবে।

টিএফএক্স পুরোপুরিভাবে বাণিজ্যিক ভিত্তিতে বাজারে নামতে সময় লাগবে আনুমানিক ৮ থেকে ১২ বছর। কিন্তু যখন একে বাজারে কিনতে পাওয়া যাবে তখন এর দাম হবে আকাশচুম্বী। বাজার বিশেষজ্ঞরা বলছেন, এর দাম হবে আনুমানিক ২,৮০০০০ মার্কিন ডলার।

 

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির