চেয়ারম্যানদের সাথে খালেদা জিয়া মতবিনিময় করবেন
ঢাকা বিভাগে বিএনপিপন্থী নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের সাথে মতবিনিময় করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামী ১৭ জুন রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর এ তথ্য জানান।
