আগামীকাল প্রকাশিত হচ্ছে এসএসসি ফলাফল

২০১৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামীকাল শনিবার। এদিন সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে এসএসসি পরীক্ষার ফলাফলের কপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেবেন। এরপর সচিবালয়ে দুপুর ১টায় সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। বেলা ২টা থেকে শিক্ষার্থীরা ফল জানতে পারবে। যে কোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস করে […]

মোদীকে খালেদার শুভেচ্ছা

ভারতের ১৬তম লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নিরঙ্কুশ জয়লাভ করতে যাওয়ায় দলটির প্রধান নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন ও ১৯ দলীয় জোট নেতা খালেদা জিয়া। শুক্রবার ভোট গণনার সময় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে মোদীকে পাঠানো এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায় খালেদা জিয়া বলেন, লোকসভা নির্বাচনে বিজেপি নিরঙ্কুশ ভোট পেয়ে সরকার গঠনের […]

মেঘনায় লঞ্চডুবিতে ২৫ লাশ উদ্ধার, নিখোঁজ দেড় শতাধিক

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে এমভি মিরাজ-৪ নামে একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে। এতে এখন পর্যন্ত নারী ও শিশুসহ ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ দেড় শতাধিক। মুন্সীগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার জাকির হোসেন জানান, ওই লঞ্চটিতে ২০০ যাত্রী ছিলেন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে লঞ্চটি ঢাকা থেকে শরীয়তপুরের সুরেশ্বর যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে […]

সংখ্যাগরিষ্ট বিজেপি, স্বাগত জানাবে পরাজিত কংগ্রেস

অপ্রত্যাশিত ভাবেই একক সংখ্যাগরিষ্ট দল হিসেবে সরকার গঠন করতে পারবে বিজেপি। সরকার গঠনের সুযোগ তৈরি হয়েছে বিজেপির সামনে। ফল গণনার আগের দিনও অনিশ্চয়তার ছিল বিজেপি। তাই দৌড়ঝাঁপ করতে দেখা গেছে, অন্যদের সমর্থন আদায়ের জন্য। কিন্তু সেটা ছিল গতকাল। আজ দলগতভাবে রেকর্ড সংখ্যক আসন পেয়ে কিভাবে সরকার গঠন করবে সেই চিন্তাই করছে বিজেপি। ভারত বিশ্বের বৃহত্তম […]

মামলায় বন্দি বিএনপি

ডেস্ক রিপোর্ট : মামলা নিয়ন্ত্রণ করছে বিএনপিকে। সপ্তাহের বেশিরভাগ সময় আদালতে হাজিরা দেয়ার কারণে অনেক নেতা স্বাভাবিক কাজকর্ম করতে পারছেন না। আবার মামলার কারণে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় অনেক সিনিয়র নেতা দলীয় কর্মকা-ে নিষ্ক্রিয় রয়েছেন। এছাড়া মামলাকে সামনে রেখে দল ভাঙারও ফাঁদ পাতা হচ্ছে, তবে নেতারা এখনো সেই ফাঁদে পা দেননি। বিএনপি নেতারা জানান, মামলাকে […]

বিকৃতকামীদের পাল্লায় আমিও পড়েছি

নায়িকা হিসেবে প্রায় অস্তাচলে। গতবছর মুক্তি পাওয়া তাঁর ‘কাম ব্যাক’ ছবি ‘ইশ্‌ক ইন প্যারিস’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। তবু কিংস ইলেভেন পঞ্জাবের মালকিন হিসেবে তাঁর হাসি মুখের ছবি আইপিএল মরশুমে প্রায়ই দেখা যায়। এবার বলিউডে তাঁর সফরের নানা আঙ্গিক ট্যুইটারে তুলে ধরলেন প্রীতি জিন্টা। নায়িকা জীবনের প্রথম দিকে তাঁর লড়াই, তাঁর বিতর্কিত প্রেম কাহিনি […]

মালয় কণ্যার প্রেমে পড়েছেন সিদ্দিক

জহিরুল ইসলাম হিরন, মালয়েশিয়া প্রতিনিধি, আজকের সময়  : খ্যাতিমান অভিনেতা সিদ্দিকের নাকি প্রেম রোগ হয়েছে । এলমা নামের সুন্দরী এক মালয়েশিয়ান মেয়ের প্রেমে পড়েছেন সিদ্দিক। তবে বাস্তবে নয়, নাটকে।  ‘সিক্স পি’ নামের পাঁচ পর্বের নাটকটির সম্পূর্ণ শুটিংও হয়েছে মালয়েশিয়ায়। এলমা ছাড়াও সিদ্দিকের বিপরীতে আছেন বাংলাদেশের মডেল অহনা। আব্দুল মান্নান রচিত নাটকটি পরিচালনা করেছেন আগুন আহমেদ। […]

একই পরিবারের আটজনের মধ্যে ছয়জন নিখোঁজ

মেঘনা নদীতে দুর্ঘটনা কবলিত লঞ্চে গ্রামের বাড়িতে যাওয়ার পথে লঞ্চ ডুবিতে একই পরিবারের সাতজনের মধ্যে আলো বেগম নামের একজন তীরে উঠতে পারলেও বাকি ছয়জনই নিখোঁজ রয়েছে। নিখোঁজ ব্যাক্তিরা হচ্ছে, আলোর বেগম মেয়ে  মাহী (১৪), ভাগ্নে মানিক (১৪), মামাতো ভাই শাকিল (১৪), আরেক মামাতো ভাই সজিব (১১), দুই খালাতো বোন সোনিয়া (২০) ও সায়মন (৬)। তাদের […]

মেঘনায় লঞ্চ ডুবিতে ১৪ যাত্রীর লাশ উদ্ধার, লঞ্চ শনাক্ত

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে ঝড়ের তোড়ে এমভি মিরাজ- ৪ নামের লঞ্চ ডুবির ঘটনায় এ পর্যন্ত ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। বাকীদের পরিচয় এখনও জানা যায়নি। নিহতরা হচ্ছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার পাঁচগাও গ্রামের জামাল হোসেন সিকদার (৫০), তার ছেলে আবিদ হোসেন সিকদার (২৮) টুম্পা বেগম (৩০), সেতারা বেগম (৫০) […]

কে বলতে পারে সে নিরাপদ ?

দেশকে নিয়ে নানা জনে নানা কথা বলছে । দেশের সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে অনেকেই বলছেন, দেশের বর্তমান অবস্থা চলতে থাকলে দেশটা অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হবে এবং শান্তিকামী মানুষের বাসযোগ্যতা হারাবে । এ অবস্থার সৃষ্টির পিছনে যেমন রাজনৈতিক অস্থিরতা দায়ী তেমনি আইনের যথাযথ প্রয়োগ না হওয়াও দায়ী । যে কারনে দেশের আমলা থেকে শুরু করে সমাজের […]

র‌্যাবের রাজনৈতিক ব্যবহারে দেশে গুম-খুন বাড়ছে

ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর সংশ্লিষ্টতায় সারা দেশে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিভিন্ন মহল থেকে র‌্যাবের সংস্কার বা বিলুপ্তির দাবি জানানো হয়েছে। উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও র‌্যাবের চাকরিচ্যুত সাবেক তিন কর্মকর্তাকে এখন পর্যন্ত গ্রেফতার না করায় এই বাহিনীর কিছু কর্মকর্তার অপরাধ কর্মকা-ের শাস্তি নিয়ে সংশয় দেখা দিয়েছে। […]

কুয়ালালামপুরে বাংলাদেশী শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিউটিফুল বাংলাদেশ

জহিরুল ইসলাম, হিরন, মালয়েশিয়া প্রতিনিধি, আজকের সময় : বাংলাদেশের সাংস্কৃতি নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিউটিফুল বাংলাদেশ। মালয়েশিয়ায় অবস্থিত টঈঝও টহরাবৎংরঃু’র অধ্যায়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের উদ্যোগে আগামী ১৭মে গচঐ ঝড়ঁঃয ডরহম,পধসঢ়ধং  টঈঝও টহরাবৎংরঃু, কুয়ালালামপুরে বাংলাদেশী সাংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে বিউটিফুল বাংলাদেশ নামে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করতে যাচ্ছে। মালয়েশিয়ায় অধ্যায়নরত বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশের ঐতিহ্য […]

কলারোয়ায় ৩০ হাজার টাকায় বউ বিক্রি, স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে কৌশলে ভারতে পাচারের পর পতিতালয়ে বিক্রি করার অভিযোগে দায়ের করা মামলায় অর্থলোলুপ স্বামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার ভোর ৫টার দিকে তাঁকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা কলারোয়া থানার  উপপরিদর্শক হারাধন কুণ্ডু জানান, উপজেলার বলিয়ানপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে মাদকাসক্ত সাহাদাত হোসেন (৩০) গত বছর তাঁর স্ত্রী তানিয়া খাতুনকে (১৮) পাচার […]

ফেনী জেলায় ডেন্টাল ক্যারিজ প্রতিরোধে সচেতনতামূলক এডভোকেসি সভা অনুষ্ঠিত

আজকের সময়, ফেনী : সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে সিভিল সার্জন ডাঃ মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে ডেন্টাল ক্যারিজ প্রতিরোধে সচেতনতামূলক এডভোকেসি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসাবে ছিলেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুদ্দিন মাহামুদ চৌধূরী, পাবলিক হেলথ নার্স দিপালী রানী চক্রবর্তী ও অন্যন্য অতিথিবৃন্দ এবং ডঊউঙএর প্রতিনিধি। সভায় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।। সভার […]

গ্লাসকোস্মিথক্লাইন: ঘুষ-উপঢৌকন-নিষিদ্ধ ঔষধ বিক্রি

॥ মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ॥ ডেস্ক রিপোর্ট : দুর্বল ব্যবস্থাপনা ও পাহাড় সমান দুর্নীতি দিয়ে ঘেরা বাংলাদেশের স্বাস্থ্য খাত। সরকারি স্বাস্থ্যখাতকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বেসরকারি ব্যবস্থাপনায় ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠেছে বেসরকারি ক্লিনিক-হাসপাতাল-মেডিকেল কলেজ। চিকিৎসা সেবা এখন অনেকাংশেই ক্লিনিক ভিত্তিক হয়ে দাঁড়িয়েছে। এই সব ক্লিনিক-হাসপাতালের চিকিৎসকরা আবার বিভিন্ন বৃহৎ ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিতে পরিণত হয়েছে। […]